ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আকাশ ছোঁয়া মুল্যে আইপিএলে সাকিব সহ ৫ টাইগার ক্রিকেটারদের ভিত্তিমূল্য প্রকাশ
এদের মধ্যে প্রায় এক দশক আইপিএল খেলা ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি শিরোপা জেতা সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ৫০ লাখ। আর বাকিদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।
এদিকে বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। নিলামে রাখা হয়েছে ভারতের জাতীয় দলের হয়ে খেলা ১৯ জন ক্রিকেটারকে। ভারতের আনক্যাপড ক্রিকেটারের তালিকায় রয়েছেন ৬০৪ জন। জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি এমন বিদেশি ক্রিকেটার নাম দিয়েছেন ৮৮ জন।
১৪ দেশের ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ৫৭ জন নিবন্ধন করেছেন অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন রয়েছেন সাউথ আফ্রিকার। সবচেয়ে কম ২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন স্কটল্যান্ড থেকে।
এ ছাড়া আফগানিস্তানের ১৪, ইংল্যান্ড ৩১, আয়ারল্যান্ড ৮, নামিবিয়া ৫, নেদারল্যান্ডস ৭, নিউজিল্যান্ড ২৭, শ্রীলঙ্কা ২৭, সংযুক্ত আরব আমিরাত ৬, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ এবং জিম্বাবুয়ে থেকে নিবন্ধন করেছেন ৬ জন ক্রিকেটার।
এদিকে ২১ জন ক্রিকেটার সর্বোচ্চ দুই কোটি ভারতীয় রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন নিজেদের জন্য। এরা হলেন নাথান কোল্টার নাইল, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, ক্রিস লিন, টম ব্যান্টন, স্যাম কারান, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, জেমি ওভারটন, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, কেন উইলিয়ামসন, রাইলি রুশো, র্যাসি ভ্যান ডার ডাসেন, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিকোলাস পুরান এবং জেসন হোল্ডার।
১০ দল মিলে নিলাম থেকে মোট ৮৭ জন ক্রিকেটার কিনতে পারবে। যেখানে বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে ৩০ জনের। এদিকে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে এবারের মিনি নিলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ