ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আজ বাংলাদেশ সফরে আসছে ভারত
শুরুতেই যেহেতু ওয়ানডে সিরিজ, তাই এই সংস্করণের ক্রিকেটাররাই আসছেন আগে। তবে সবাই একসঙ্গে নয়। কারণ এই স্কোয়াডের অনেকে মাত্র নিউজিল্যান্ডে সিরিজ খেলা শেষ করলেন। শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, ওয়াশিংটন সুন্দর, রিষভ পান্ত, শার্দূল ঠাকুর ও দীপক চাহাররা তাই ঢাকার ফ্লাইট ধরেছেন নিউজিল্যান্ড থেকেই।
অধিনায়ক রোহিত ও বিরাট কোহলিসহ বাকিদের মুম্বাই থেকে রওনা হয়ে আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ২০১৫ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারত পুরো শক্তির দল নিয়েই। দুই টেস্টের সিরিজটি আবার আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ভারতীয় দল শুক্রবার ঢাকায় তাদের প্রথম অনুশীলন করবে মিরপুরে। ৪ ও ৭ ডিসেম্বর ওয়ানডে সিরিজের প্রথম দুটো ম্যাচও সেখানেই। ১০ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্টও চট্টগ্রামেই। ঢাকায় শেষ টেস্ট ২২-২৬ ডিসেম্বর।
এর আগে ২০১৫ সালে শেষ দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের কাছে ২-১ এ ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। সেই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আবির্ভাব ঘোষণা করেন মুস্তাফিজুর রহমান। এবার অবশ্য একই সময়ে বাংলাদেশ সফর করছে ভারতের ‘এ’ দলও। দুটো চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটি এখন চলছে কক্সবাজারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ