ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বড় বাঁচা বেঁচে গেল ভারত
কিন্তু এতটা এগিয়ে থেকেও কপাল পুড়লো কিউইদের। ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ওয়ানডেটি বৃষ্টির কারণে হয়ে গেছে পরিত্যক্ত। টানা দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
হ্যাগলি ওভালে টস জিতে বোলিং বেছে নিয়েছিল কিউইরা। ভারতীয় ব্যাটিং লাইনআপ দুমড়ে মুচড়ে দেন টিম সাউদি, অ্যাডাম মিলনেরা। শ্রেয়াস আয়ার আর ওয়াশিংটন সুন্দর ছাড়া কিউই গতিঝড়ের সামনে দাঁড়াতে পারেননি কেউ।
তিন নম্বরে আয়ার ৪৯ আর সাত নম্বরে নেমে ওয়াশিংটন সুন্দর খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক শিখর ধাওয়ান করেন ২৮ রান। ৪৭.৩ ওভারে ২১৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
অ্যাডাম মিলনে আর ড্যারেল মিচেল নেন ৩টি করে উইকেট। দুটি উইকেট শিকার টিম সাউদির।
জবাবে ফিন অ্যালেন আর ডেভন কনওয়ের ওপেনিং জুটিতে ভালো সূচনা পায় নিউজিল্যান্ড। ৯৯ বলে তারা করেন ৯৭ রান। অ্যালেন খেলছিলেন ঝোড়ো গতিতে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার একটু আগে উমরান মালিকের শিকার হন তিনি (৫৪ বলে ৫৭)।
কনওয়ে অপরাজিত ছিলেন ৫১ বলে ৩৮ রানে। কেন উইলিয়ামসন মাত্র এসেছেন উইকেটে। এমন সময় ঝমঝমিয়ে নামে বৃষ্টি। ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান ছিল নিউজিল্যান্ডের। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫০ রানে এগিয়ে ছিল কিউইরা।
কিন্তু নিয়ম অনুযায়ী, কমপক্ষে ২০ ওভার করে খেলা হতে হবে এক ইনিংসে। দুই ওভার বাকি থাকতে খেলা বন্ধ হলে আর শুরু করতে পারেননি আম্পায়াররা। ফলে ৫০ রানে পিছিয়ে থেকেও হার থেকে বেঁচে যায় ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ