ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

এবার লিটনকে টেনে সেই আসল কথাটা বললেন নাসির

২০২২ নভেম্বর ২৯ ২১:৫৮:২৬

এবার লিটনকে টেনে সেই আসল কথাটা বললেন নাসির

টেকনিকের দিক থেকে লিটনকে দেশসেরা তো বটেই, গোটা বিশ্বেই বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বলে মনে করেন অনেকে। তাই লিটনের ব্যাটিং দেখার মধ্যে আছে আলাদা এক তৃপ্তি। আর সেই তৃপ্তি শুধু সমর্থকদের মধ্যে নয়, আছে লিটনের সতীর্থ ক্রিকেটারদের মধ্যেও।

তারকা ক্রিকেটার নাসির হোসেন যেমন জানালেন, লিটনের খেলা চলাকালে টেলিভিশনের সামনে থেকে চোখ সরাতে পারেন না তিনি।

বর্তমান জাতীয় দল ও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিডিক্রিকটাইম এর সাথে আলাপকালে নাসির বলেন, 'লিটন এখন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। ওর ব্যাটিং অনেক উপভোগ করি। জাতীয় দলের ব্যাটারদের মধ্যে কয়েকজনের ব্যাটিং আমি দেখি। তার মধ্যে একজন লিটন।'

আর তাই লিটন ব্যাট করার সময় টিভির সামনে বসে থাকেন নাসির। তার ভাষায়, 'সত্যি বলতে ওর ব্যাটিং আমার খুবই ভালো লাগে। ও যখন ব্যাটিং করে আমি টিভি থেকে সরি না।'

আর কয়দিন পরই শুরু হবে ভারত সিরিজ। এই সিরিজ দিয়েই ২০২২ সালের ইতি টানবে বাংলাদেশ। দুর্দান্ত বছর কাটানো লিটন এই সিরিজেও ভালো করবেন, সবার প্রত্যাশা এমনটাই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ