ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ক্রিকেটে অবিশ্বাস্য এক রেকর্ড, এক ওভারে ৭ ছক্কা (দেখুন ভিডিওসহ)

২০২২ নভেম্বর ২৮ ২০:১৯:৪৩

ক্রিকেটে অবিশ্বাস্য এক রেকর্ড, এক ওভারে ৭ ছক্কা (দেখুন ভিডিওসহ)

ফলে বাঁ-হাতি স্পিনার শিবা সিং ১ ওভারে ৪৩ রান দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ রান দেওয়ার নতুন রেকর্ড গড়েন।

টস জিতে ব্যাট করতে নামে মহারাষ্ট্র। ইনিংসের ৪৯তম ওভারে সাত ছক্কা হাঁকান গায়কোয়াড। শেষ পর্যন্ত তিনি ২২০ রানে অপরাজিত থাকেন। তার ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট ৩৩০ রান করে মহারাষ্ট্র।

এদিকে, এক ওভারে ৪৩ রান দিয়ে নতুন রেকর্ড গড়েছেন বোলার শিবা সিং। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে এখন এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার কীর্তি এটি। তবে এই রেকর্ড তার একার নয়। নিউজিল্যান্ডের উইলেম লুডিকও যৌথভাবে রয়েছেন শিবার সঙ্গে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ