ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এইমাত্র পাওয়া: জার্মানির ওপর ভর করেছে ৭-১’র অভিশাপ
প্রতি বিশ্বকাপেই ফেবারিটের তকমা নিয়ে খেলতে নামে জার্মানি। ২০২২ কাতার বিশ্বকাপেও এর ব্যতিক্রম নয়। কিন্তু কোনো কারণে যেন এক অদৃশ্য খারাপ আত্মা ভর করেছে জার্মানির ওপর।
২০১৪ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই জার্মানি আর সেই জার্মানি নেই। ব্রাজিলের বিপক্ষে ৭-১ গোলের জয়ই তাদের জন্য অভিশাপ বয়ে এনেছে কিনা, কেইবা বলতে পারে! ঠিক ওই টুর্নামেন্টের পর থেকেই যে একদম মাটিতে পড়ে গেছে জার্মানরা।
২০১৪ বিশ্বকাপের পর জার্মানি এখন পর্যন্ত ২টি ইউরো কাপ, ২টি উয়েফা ন্যাশন্স লিগ এবং ২টি বিশ্বকাপে অংশ নিয়েছে। শিরোপার খাতা শূন্য। ২০১৬ ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ০-২ ব্যবধানে হেরে বিদায় নেয় জার্মানি। ২০২০ ইউরো কাপের পারফরম্যান্স তো আরো খারাপ। সেবার নকআউট রাউন্ডের শেষ ষোলোতেই ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নেয় জার্মানরা।
উয়েফা ন্যাশন্স লিগের পারফরম্যান্সও যাচ্ছে তাই। ২০১৮-১৯ মৌসুম থেকে শুরু হওয়া উয়েফা ন্যাশন্স লিগেও জার্মানরা এখন পর্যন্ত শিরোপার মুখ দেখতে পারেনি। লিগ ‘এ’-তে ফ্রান্স, নেদারল্যান্ডস ও জার্মানি ছিল গ্রুপে এ১-এ। যেখানে তারা ৪ ম্যাচ খেলে একটিও জিততে পারেনি।
২০১৯-২০ মৌসুমে লিগ ’এ’-তে এ৪ গ্রুপে ৬টি ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচে জয়ের দেখা পেয়ে গ্রুপে দ্বিতীয় হয় তারা। ২০২২-২৩ মৌসুমের ন্যাশন্স লিগের পারফরম্যান্সও খারাপ। এবার তারা গ্রুপের ৩ নম্বর হয়ে ফাইনাল খেলা থেকে বঞ্চিত হয়, যেখানে তারা হাঙ্গেরির মত দলকে দুইবারের মোকাবেলায় একবারও হারাতে পারেনি।
বিশ্বকাপের পারফরম্যান্স তো আরো খারাপ। ২০১৮ বিশ্বকাপে জার্মানি গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে, কিন্তু চরম লজ্জাজনক পারফরম্যান্স করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
সেবার মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে বসে জার্মানি। একমাত্র জয়টি আসে সুইজারল্যান্ডের বিপক্ষে তাও ম্যাচের অন্তিম মুহূর্তে। ২০২২ বিশ্বকাপেও জার্মানির সেই খারাপ পারফরম্যান্স অব্যাহত আছে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি জার্মানরা। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে হেরে দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করে জার্মানরা। শেষ ষোলোতে ওঠার সমীকরণ তাই তাদের বেশ কঠিন হয়ে গেছে।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে তাদের মাটিতে ৭-১ গোলের লজ্জাজনক হার উপহার দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল জার্মানি। ব্রাজিলিয়ানদের মনে সেই হারের ক্ষত থেকে যাবে আজীবন। সেই ক্ষত থেকেই কি জার্মানির জন্য প্রতি বিশ্বকাপে অভিশাপ দিয়ে যাচ্ছে তারা? কে জানে!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ