ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সব জায়গাতেই রয়েছেন শান্ত
তবে ক্রিকেটারদের কাজ পুরোদমেই চলছে। ভারত সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিএল খেলছে জাতীয় দলের ক্রিকেটাররা। ভারত জাতীয় দলের বিপক্ষে ম্যাচ শুরুর চার দিন আগে আবার ২৯ নভেম্বর ভারত 'এ' দল এবং বাংলাদেশ 'এ' দল কক্সবাজারে মুখোমুখি হবে। দুটি চার দিনের ম্যাচ খেলবে এই দুই দল। দেশের ক্রিকেটে একটি ব্যতিক্রমী ঘটনা দেখা গিয়েছে। 'এ' দল এবং জাতীয় দল দুই জায়গায় রয়েছে শান্তর নাম। অর্থাৎ ২৪ বছর বয়সী শান্ত বিসিএল খেলে পরবর্তীতে ভারত এ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলতে কক্সবাজার যাবে। ম্যাচ শেষে পরের দিনই আবার দলের সাথে মিরপুরে যোগ দিবে।
একাধারে এরকম খুব কম ক্রিকেটরকেই খেলতে দেখা যায়। বিশ্বের অন্যান্য দেশ যেখানে ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে খেলানোর পক্ষে সেখানে শান্তকে এভাবে একাধারে খেলাচ্ছে নির্বাচকমন্ডলী। তবে নিঃসন্দেহে তাদের চিন্তাভাবনা পজেটিভ। ২৪ বছর বয়সী শান্তকে ভারতের বিপক্ষ টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হওয়া থেকে বিরত রাখতে চাননি নির্বাচকেরা। ওয়ানডের পরপরই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ফলে আগে থেকে ওয়ার্ল্ড ক্লাস বোলিং আক্রমণের বিপক্ষে প্রস্তুতি নিলে মন্দ কি? তার উপর শান্তর বয়স সবে ২৪ বছর, একাধারে খেলার ধকল এখন এই তরুণ কিছুটা নিতেই পারে।
এ দল এবং জাতীয় দল উভয় জায়গায় শান্তর নাম থাকা আরো একটি বিষয়কে বেশ ভালোভাবে স্পষ্ট করে দেয়, নির্বাচকেরা দেশের ক্রিকেটের ভবিষ্যৎ মনে করছে এই ক্রিকেটারকে। টানা ব্যর্থতার পরও টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল, অধিনায়ক, কোচ প্রায় সবারই সমর্থন পেয়েছেন শান্ত। যেকোনো বিদেশি কোচ প্রথম দেখাতেই শান্তর খেলার ভক্ত বনে যান।
তবে মাঠের ক্রিকেটে কখনোই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শান্ত। বিগত বিশ্বকাপে দুটি ফিফটি করে কিছুটা হলেও নিজের উপর এই আস্থার প্রতিদান দিতে পেরেছেন এই ক্রিকেটার। তবে তার যে প্রতিভা তাতে এখনো আরো অনেক কিছু দেওয়ার বাকি এই ক্রিকেটারের। ব্যর্থতার বৃত্ত থেকে তো বেরিয়েছেন শান্ত, এখন একাধারে পারফর্ম করে সবার আস্থার যথার্থ সম্মান দেবেন এটুকুই প্রত্যাশা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ