ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
গোপন তথ্য ফাঁসঃ নিজের ক্রাশের নাম জানালেন জাহানারা আলম
আমরা জানি, আপনি আর্জেন্টিনার সমর্থক। কিন্তু আপনার দলের শুরুটা তো ভালো হলো না...
জাহানারা আলম: হ্যাঁ, একদমই ভালো হলো না। সামনে কী হবে কে জানে!
আপনি তো ক্রিকেটার, ফুটবলের প্রতি এত ভালোবাসা কীভাবে?
জাহানারা: আমি ৯ বছর বয়স থেকে খেলাধুলায়। ক্রিকেটার হওয়ার আগে সব ধরনের খেলাই খেলতাম। ভালো অ্যাথলেট ছিলাম, ফুটবলও খেলেছি। ১১ বছর বয়সেই খুলনায় ঘরোয়া ফুটবল খেলি। মজার ব্যাপার হলো, আমি প্রথম টিভি সাক্ষাৎকার দিয়েছিলাম ফুটবলার হিসেবে, ২০০৪ সালে। এরপর তো ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল এল। তখন থেকেই মেসিকে ভালো লাগে, তারপর আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সমর্থক হয়েছেন তাহলে শুধু মেসির কারণে?
জাহানারা: মেসির খেলা দেখতে দেখতেই আর্জেন্টিনার প্রতি ভালো লাগা কাজ করেছে। সেখান থেকেই মেসি আমার ক্রাশ। তার খেলাই সবচেয়ে বেশি ভালো লাগে। আরও অনেকের খেলা ভালো লাগে। রোনালদো তো ড্যাম স্মার্ট। সবাই বলে ক্রাশ হলে তো রোনালদো হওয়া উচিত। তাহলে মেসি কেন? আসলে আমার ভালো লাগাগুলো একটু ভিন্ন। আমার সবকিছু মিলিয়ে ভালো লাগে। আর্জেন্টিনা ভালো লাগে শুধু মেসির জন্য।
ফুটবল বিশ্বকাপের প্রথম স্মৃতি কোনটা?
জাহানারা: বিশ্বকাপ এলেই নিজের টাকা দিয়ে দুটি পতাকা কিনতাম। একটা বাংলাদেশের, আরেকটা আর্জেন্টিনার। দুটি পতাকাই একসঙ্গে উড়ত আমাদের বাড়িতে। আমার ছোট বোন ব্রাজিলের সমর্থক। ছোটবেলা থেকেই সে কাকার ভক্ত। আমি ওকে ‘কাকি’ বলে খেপাতাম। সে প্রচণ্ড কান্না করত। আম্মুর কাছে নালিশ দিত। কিন্তু কোনো লাভ হতো না। কারণ, বাবা ছিলেন আমার দলে।
কী মনে হয়, আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে পারবে?
জাহানারা: আরও দুটি ম্যাচ আছে। ওদের অবশ্যই আরও ভালো খেলতে হবে। আমি অবশ্যই চাইব, মেসি গোল করুক। আর্জেন্টিনা বাকি দুটি ম্যাচ জিতে প্রতিযোগিতায় টিকে থাকুক। আমার জন্য হলেও যেন আর্জেন্টিনা জেতে।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে হতে পারেন?
জাহানারা: মেসির বাইরে কাউকে চিন্তা করতে পারছি না, তাহলে মেসি মাইন্ড করবে (হাসি)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ