ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বাংলাদেশ সিরিজ ঘিরে ভারত শিবিরে চরম দুঃসংবাদ
বাংলাদেশের বিপক্ষে আসার আগে অবশ্য দুঃসংবাদ ভেসে বেড়াচ্ছে ভারতীয় শিবিরে। ইনজুরির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার কথা ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ফিরছেন না জাদেজা।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে তারা জানিয়েছে, হাঁটুর সেই চোট থেকে এখনও পুরো ফিট হননি জাদেজা। যার কারণে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে এই ক্রিকেটারকে এখনো স্কোয়াডে রেখেছে ভারত।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য জাদেজার বদলে শাহবাজ আহমেদকে দলে টেনেছে ভারত। এদিকে বাঁহাতি পেসার যশ দয়ালও ইনজুরির জন্য ছিটকে গেছেন। তার বদলে বাংলাদেশের বিপক্ষে ডাক পেয়েছেন কুলদীপ সেন।
বাংলাদেশের বিপক্ষে ৪ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ভারতের সফর। এরপর ৭ ও ১০ ডিসেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি ২ ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ