ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড
মেলবোর্নে জয়ের জন্য ৩৬৪ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। জস হেজেলউডের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ দেন ডেভিড মালান। বাঁহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ২ রানে। এরপর অবশ্য খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জেসন রয় ও জেমস ভিন্স। তারা দুজনে মিলে যোগ করেন ৪২ রান।
প্যাট কামিন্সের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে রয় সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া রয় এদিন আউট হয়েছেন ৩৩ রানে। চারে নামা স্যাম বিলিংস সাজঘরে ফিরেছেন মাত্র ৭ রানে। থিতু হওয়া ভিন্স শন অ্যাবটকে উইকেট দিয়ে আউট হয়েছেন ২২ রানে।
এরপর ইংল্যান্ডের আর কোন ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি। ফলে মাত্র ১৪২ রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। দুটি করে উইকেট নিয়েছেন কামিন্স এবং অ্যাবট।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন হেড এবং ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ২৬৯ রান। ৯৭ বলে সেঞ্চুরি তুলে নেয়া ওয়ার্নার এদিন আউট হয়েছেন ১০৬ রানে। এদিকে আরেক ওপেনার হেড আউট হয়েছেন ১৫২ রানের ইনিংস খেলে। ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নিয়েছেন অলি স্টোন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ