ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটেও ভিন্ন ফরম্যাটের দল
৪০ ক্রিকেটার নিয়ে প্রাথমিক ক্যাম্প শুরু হলেও পরবর্তীতে সেটা কমিয়ে আনা হয় ৩০ জনে। ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফর ও প্রধান কোচ স্টুয়ার্ট ল’য়ের সঙ্গে ছিলেন গেম ডেভেলভমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সেখান থেকে ক্রিকেটার বাছাই করে পাকিস্তান সফর করে বাংলাদেশ।
পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ এবং একমাত্র চারদিনের ম্যাচে ড্র করলেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় আহরার আমিনের দল। সিরিজ জিতে দেশে ফিরে নির্বাচক হান্নান জানান, তারা যুব দল থেকেই ভিন্ন ভিন্ন সংস্করণের জন্য ক্রিকেটার তৈরি করতে চান। ২০২৪ বিশ্বকাপে না খেললেও প্রক্রিয়ার অংশ হিসেবে পুরো দুবছর দলের সঙ্গে থাকবেন তারা।
এ প্রসঙ্গে হান্নান বলেন, ‘আমাদের অনেক সময় হয় কি, আমরা বিশ্বকাপের চিন্তা করে ওয়ানডের কিছু খেলোয়াড়কে প্রধান্য দিতে গিয়ে লংগার ভার্সনের প্লেয়ারদের পরে আর কন্টিনিউ করি না। আমাদের যে আলোচনাটা হয়েছে, লংগার ভার্সনের কিছু খেলোয়াড় থাকবে যাদেরকে আমরা বিশ্বকাপে খেলাবো না।’
‘কিন্তু নিয়মিতই আমাদের ক্যাম্পে থাকবে এবং প্রক্রিয়ার মধ্যে থাকবে। যেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ না খেলতে পারলেও এইচপির প্রক্রিয়ার মধ্যে থাকতে পারে। টি-টোয়েন্টির কথা চিন্তা করে আমাদের শেষ ওয়াইসিএলে কিন্তু টি-টোয়েন্টি যুক্ত করা হয়েছে। তিনটা ফরম্যাটেই আমাদের ফোকাস থাকছে।’
২০২০ যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেবার বাংলাদেশের হয়ে দাপট দেখিয়েছিলেন আকবর আলী, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়রা। শিরোপা জিতলে দলের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন হওয়ার প্রক্রিয়া ভালোভাবে জানে বলে মনে করেন হান্নান। ক্রিকেটাের তৈরির পাশাপাশি তাদের মাঝে জয়ের অভ্যাসও গড়ে তুলতে চান যুব দলের নির্বাচক।
হান্নান বলেন, ‘একটা দল যখন চ্যাম্পিয়ন হয়, তখন তারা এই প্রক্রিয়াটা সম্পর্কে তারা জেনে যায়। চ্যাম্পিয়ন হওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। ওরা জানে যে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়, আকবররা যেটা করেছে। তো সেই অভ্যাসটা জরুরি। পাশাপাশি খেলোয়াড় তৈরি করা এবং টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কোচরা তো কাজ করছেনই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ