ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
রোহিতের স্বপ্নের গুড়েবালি, তামিল নাড়ুর বিশ্বরেকর্ড
হাজারে ট্রফিতে এবারের আসরের প্রথম ম্যাচে মাত্র ৫ রানে সাজঘরে ফিরেছিলেন জাগদেসেন। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান তিনি। দ্বিতীয় ম্যাচে অন্ধ্র প্রদেশের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি।
এরপর আর পেছন ফিরে তাকাননি জাগেদেসেন। পরের তিন ম্যাচেও তিন সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর সর্বশেষ ম্যাচে সেটা কনভার্ট করেছেন ডাবল সেঞ্চুরিতে। ২৭৭ রানের এই ইনিংস লিস্ট 'এ' ক্রিকেটে বিশ্বের যেকোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।
এই ইনিংস খেলার পথে ২৫ চার ও ১৫টি ছক্কা মারেন জাগেদেসেন। তার এমন ইনিংসে পাল্টে গেছে রেকর্ডবুকের অনেক পাতা। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। পুরুষদের ক্রিকেটে ২০০২ সালে গ্ল্যামরগনের বিপক্ষে ২৬৮ রান করেছিলেন সারের ওপেনার আলি ব্রাউন। নারী ক্রিকেটে ২০০৭ সালে শ্রীলঙ্কার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ২৭১ রানের ইনিংস খেলেন শ্রিপালি ভিরাক্কডি।
বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করলেন জাগদেসান। এই সংস্করণে টানা চার সেঞ্চুরির রেকর্ড ছিল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (২০১৫ ওয়ানডে বিশ্বকাপে), দক্ষিণ আফ্রিকার আলভিরো পিটারসেন (২০১৫-১৬) ও ভারতের দেবদূত পাডিক্কালের (২০২০-২১) দখলে। অন্ধ্রর বিপক্ষে ১১৪ রানের ইনিংস দিয়ে শুরু জাগদেসানের। এরপর ছত্তিশগড়ের বিপক্ষে ১০৭, গোয়ার বিপক্ষে ১৬৮, হরিয়ানার বিপক্ষে ১২৮ ও অরুনাচলের বিপক্ষে করলেন ২৭৭ রান।
বিশ্বের প্রথম দল হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচশ রানের মাইলফলক স্পর্শ করল তামিল নাড়ু। এতদিন ধরে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের দখলে। চলতি বছরের জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪৯৮ রান করেছিল তারা।
একই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন আরেক ওপেনার সাই সুদর্শন। প্রথম উইকেটে জাগদেসান ও সুদর্শনের এ সংগ্রহ লিস্ট ‘এ’ ক্রিকেটে যেকোনো উইকেটে প্রথম চারশ রানের জুটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩৭২ রান যোগ করেছিলেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। সেই রেকর্ড ভেঙে নতুন করে লিখলেন তামিল নাড়ুর দুই ওপেনার।
ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে জাগদেসান খেলেছেন ১১৪ বল। যার ফলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন তিনি। গত বছর অস্ট্রেলিয়ার মার্শ ওয়ানডে কাপে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ট্রাভিস হেড।
অরুনাচলের বিপক্ষে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংসে জাগদেসানের স্ট্রাইক রেট ১৯৬.৪৫। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে যেকোনো ডাবল সেঞ্চুরির ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট। হেড তার ২৩০ রানের ইনিংসে খেলেছিলেন ১৮১.১ স্ট্রাইক রেটে। এই সংস্করণে বাকি ৩৬ ডাবল সেঞ্চুরির কোনটিতে ১৭৫-র বেশি স্ট্রাইক রেট ছিল না।
বিজয় হাজারে ট্রফির এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন জাগদেসান। এ টুর্নামেন্টে এক আসরে ৪টি করে সেঞ্চুরির নজির রয়েছে বিরাট কোহলি (২০০৯-০৯), পৃথ্বী শ (২০২০-২১) ও দেবদূত পাডিক্কালের (২০২১-২২)।
বিশ্ব রেকর্ডগড়া ইনিংসে ১৫টি ছক্কা হাঁকিয়েছেন জাগদেসান। বিজয় হাজারে ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। ২০১৯-২০ মৌসুমে ২০৩ রানের ইনিংস খেলার পর ১২টি ছক্কা হাঁকান যাশাসবি জয়সওয়াল।
চলতি বিজয় হাজারে ট্রফিতে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৫৯.৮০ গড়ে ৭৯৯ রান করেছেন জাগদেসান। এই টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড পৃথ্বীর। তিনি ২০২০-২১ মৌসুমে করেছিলেন ৮২৭ রান। বুধবার কেরালার বিপক্ষে ২৯ রান করলেই এ রেকর্ড নিজের করে নেবেন জাগদেসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ