ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
"কে জিতবে বিশ্বকাপ?"- এমন প্রশ্নে সাকিবের অদ্ভুত উত্তর
ফুটবল বিশ্বকাপ চলাকালীন ৬০ বলের এই প্রতিযোগিতা শুরু হলেও ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে গেছে ফুটবল উন্মাদনা। পছন্দের দল নিয়ে চলছে আলোচনা। চ্যাম্পিয়ন কে হবে তা নিয়ে হচ্ছে কথার লড়াই। বাংলা টাইগার্সের হয়ে এবার খেলবেন নিউ জিল্যান্ডের বেন কাটিং, কলিন মুনরো, ইংল্যান্ডের জ্যাক বল, বেনি হাওয়েল, পাকিস্তানের মোহাম্মদ আমির।
রোববার এক ভিডিওতে বাংলা টাইগার্সের ক্রিকেটাররা বিশ্বকাপ কে জিততে পারে ভবিষ্যদ্বাণী করেছেন। প্রায় প্রত্যেকেই নিজেদের পছন্দের দলকেই বেছে নিয়েছেন। তবে সাকিবের কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন উত্তর। বিশ্বকাপ কে জিতবে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘আমি।’
না খেলেই বিশ্বকাপ ট্রফি সাকিবের! অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতোই ব্যাপার। অবশ্য সাকিব মন থেকে আর্জেন্টিনাকেই সাপোর্ট করেন তা অজানা নয় কারও। লিওনেল মেসির পার ভক্ত সাকিব আর্জেন্টিনার খেলা দেখতে টি টেন লিগ খেলার ফাঁকেই কাতার উড়াল দেবেন। ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর খেলা মাঠে বসে দেখবেন তিনি।
বাংলা টাইগার্সে খেলা কাজী নুরুল হাসান সোহানও আর্জেন্টিনার শিরোপার অপেক্ষায় আছেন। মোহাম্মদ আমিরের পছন্দের খেলোয়াড় মেসি। শিরোপা তার হাতেই দেখছেন আমির। নিউ জিল্যান্ডের বেন কাটিং ব্রাজিলের হাতেই শিরোপা দেখছেন। তার স্বদেশি ডেভন কনওয়েও ব্রাজিলকে সাপোর্ট করছেন।
ইংল্যান্ডের বেনি হাওয়েল, জ্যাক লিনটট, জ্যাক বল নিজ দেশের হাতেই শিরোপা দেখছেন। দলটির ব্যাটিং কোচ টাটেন্ডা টাইবুর পছন্দ ইংল্যান্ড। ব্যাটিং কোচ আফতাব আহমেদ শতভাগ নিশ্চিত আর্জেন্টিনাই জিতবে শিরোপা। দলের মেন্টর নাজমুল আবেদীন ফাহিম অবশ্য ব্রাজিলকেই এগিয়ে রাখছেন। ২৩ নভেম্বর বাংলাদেশ টাইগার্স ও নিউ ইয়র্ক স্টার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ষষ্ঠ টি টেন লিগের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ