ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্যাটিংয়ে সেঞ্চুরি বোল্লিংয়ে হ্যাটট্রিক, ভারতের দুর্দান্ত জয়
এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি ভারত। এদিন ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন ঋষভ পান্ত। তিনি আউট হয়েছেন মাত্র ৬ রান করে। আরেক ওপেনার ইশান কিশান ফিরেছেন ৩৬ রান করে। শ্রেয়াস আইয়ারও ব্যর্থ হয়েছেন তার ব্যাট থেকে এসেছে ১৩ রান।
নিয়মিত উইকেট গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন সূর্যকুমার। ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর তিন অঙ্ক ছুঁতে লেগেছে আর মাত্র ১৭ বল। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫১ বলে ১১১ রানের ইনিংস খেলে। তার ইনিংস জুড়ে ৭ ছক্কার সঙ্গে ১১টি চার ছিল তার।
চতুর্থ উইকেটে হার্দিককে নিয়ে ৮২ রানের জুটি গড়েছেন তিনি। যদিও এই জুটিতে মাত্র ১৩ রান অবদান রেখেছেন হার্দিক। বাকি সব রানই এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে হার্দিক লং অফে উড়িয়ে মারতে গিয়ে সাউদির বলে ক্যাচ দেন জিমি নিশামের হাতে।
পরের বলে হুদা ফ্লিক করতে গিয়ে ধরা পড়েছেন স্কয়ার লেগে সেই নিশামের হাতে। এরপর পঞ্চম বলে ওয়াশিংটন সুন্দর লং অনে নিশামের হাতে ক্যাচ দিলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান সাউদি। শেষ পর্যন্ত এক রানে অপরাজিত ছিলেন ভুবনেশ্বর কুমার।
জবাবে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন কিউই ব্যাটাররা। যদিও কেন উইলিয়ামসন ৫২ বলে ৬১ রানের ইনিংস খেলে কিউইদের লড়াইয়ে রেখেছিলেন। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে ৬৫ রানে। ভারতের হয়ে হুদা ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন যুবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজ। একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও সুন্দর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ