ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ মাশরাফী টিকে থাকলেও বাদ মুশফিক, মাহমুদউল্লাহ
ইতোমধ্যে ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝিতেই বিপিএলের সাত দলের নাম প্রকাশ করেছে টুর্নামেন্টের গভর্নিং কমিটি। যদিও ঢাকা দলের পূর্ণ নাম এখনও দেওয়া হয়নি। কেবল দল নয়, সেই সাত দলের জন্য সাতজন আইকন ক্রিকেটারের নামও প্রকাশ করেছে বিপিএলের আয়োজক কমিটি। যারা সরাসরি লোকাল সাইনিংয়ের মাধ্যমে দলের সঙ্গে যুক্ত হয়েছেন।
এবারের আসরে সাতজন সরাসরি চুক্তি করা ক্রিকেটার হচ্ছেন আফিফ হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান এবং কাজী নুরুল হাসান সোহান। গত আসরেও আইকন ক্রিকেটার হিসেবে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এই তালিকা থেকে বাদ গেছেন।
বয়সের হিসাবে মাশরাফী ছিলেন পঞ্চপান্ডবের সবচেয়ে সিনিয়র। এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না তিনি। তবুও বিপিএলের আসরে চাহিদার তুঙ্গে আছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম এবং প্রায় ব্রাত্য হয়ে পড়া মাহমুদউল্লাহ রিয়াদের বিপিএলের আসরে চাহিদা কমে গেছে। যার ফলে এবার ছিটকে গেলেন সরাসরি চুক্তি থেকে। অন্যদিকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সত্ত্বেও তামিমের চাহিদাও এখন তুঙ্গে। সাকিব তো বরাবরই বাংলাদেশ ক্রিকেটের সবক্ষেত্রেই চাহিদার শীর্ষেই থাকেন, আছেনও।
এবারের আসরে সাতটি দল এবং সরাসরি চুক্তি করা ক্রিকেটারের তালিকা নিচে দেওয়া হলো
দলের নাম
সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটার
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
আফিফ হোসেন
সিলেট স্ট্রাইকার্স
মাশরাফী বিন মোর্ত্তজা
কুমিল্লা ভিক্টোরিয়ানস
মুস্তাফিজুর রহমান
ঢাকা
তাসকিন আহমেদ
ফরচুন বরিশাল
সাকিব আল হাসান
খুলনা টাইগার্স
তামিম ইকবাল খান
রংপুর রাইডার্স
কাজী নুরুল হাসান সোহান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ