ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারত দলের নির্বাচকের দায়িত্ব আসতে পারেন যে তিন সাবেক ক্রিকেটার
সকল সুযোগসুবিধা সত্ত্বেও এই ফলাফল কেনো? সেই প্রশ্নে ঘরে বাইরে সমালোচিত হচ্ছেন ক্রিকেটার’রা। টি-২০ বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে বারবার সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া, বারবার দলের নেতা পরিবর্তন, যোগ্য খেলোয়াড়দের সুযোগ না দেওয়ার মত একাধিক ইস্যুতে ফ্যানেদের কাছে ভিলেন হয়ে উঠেছিলেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা”ও। ধৈর্য্য রাখতে পারে নি ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই’ও(BCCI)।
গতকাল রাতে এক ট্যুইটবার্তায় প্রধান নির্বাচক চেতন শর্মাসহ গোটা নির্বাচক কমিটিকে বরখাস্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে তারা। সাথে সাথে নতুন নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি’ও জারি করেছে। চেতনের বিদায়ের পর সেই দায়িত্ব যাবে কার হাতে? ৩ টি নাম ঘিরে চলছে জোর গুঞ্জন।
অজিত আগরকার
গতকাল রাত্রে ট্যুইটারবার্তায় বিসিসিআই ঘোষণা করেছে যে তারা নির্বাচক পদে নতুন নিয়োগের জন্য আবেদনপত্র প্রত্যাশা করছে। আবেদনের নূন্যতম যোগ্যতাও বেঁধে দিয়েছে তারা। আবেদনকারীকে নূন্যতম ৭ টি টেস্ট বা ৩০ টি প্রথম শ্রেণির ম্যাচ অথবা ১০ টি ওয়ান ডে এবং ২০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে।
অন্তত ৫ বছর আগে ক্রিকেট বিদায় জানিয়ে থাকতে হবে তাঁদের। আর এই যোগ্যতামানে যিনি একদম ‘পারফেক্ট ফিট’, তিনি হলেন ভারতের প্রাক্তন বোলার অজিত আগরকার(Ajit Agarkar)। ভারতীয় দলের জার্সি’তে আগরকার একসময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন। ২৬ টি টেস্টে ৫৮ টি উইকেট নিয়েছেন এবং ১৯১ টি একদিনের ম্যাচে নিয়েছেন ২৮৮ উইকেট। নির্বাচক হিসেবেও এর আগে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
মুম্বই ক্রিকেটে নির্বাচক কমিটিতে ছিলেন তিনি। ২০২০ তে যখন চেতন শর্মা’কে নির্বাচক কমিটির প্রধান পদে বসানো হয় তখনও চেতনের প্রতিযোগী হিসেবে শোনা গিয়েছিলো অজিতের(Ajit Agarkar) নাম। এখন দুই বছর পর চেতন শর্মা অপসারিত হওয়ায় আরও একবার আগরকারের নাম ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেটের অলিন্দে।
অতুল ওয়াসন
নির্বাচক কমিটির প্রধান হিসেবে দ্বিতীয় সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছেন অতুল ওয়াসন(Atul Wassan)। দিল্লীর দীর্ঘদেহী এই পেসার হতে পারেন চেতন শর্মা’র উত্তরসূরী, মনে করছেন অনেকে। অতুল নিজের ক্রিকেট কেরিয়ারে দিল্লীর হয়ে ৮০ টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯০ টি উইকেট নিয়েছিলেন।
জাতীয় দলের হয়ে খেলেছেন ৪ টি টেস্ট এবং ৯ টি একদিনের ম্যাচ। ৫৪ বর্ষীয় অতুল ওয়াসন এর আগে দিল্লীর নির্বাচকমন্ডলীর সদস্য ছিলেন। নির্বাচকের কাজের সাথে তাই আগেই পরিচয় রয়েছে তাঁর। এই পূর্ব অভিজ্ঞতা তাঁকে বিসিসিআই-এর নির্বাচক কমিটির প্রধান পদে বসায় কিনা সেইদিকে তাকিয়ে এখন ক্রিকেটমহল।
বীরেন্দ্র শেহবাগ
সবচেয়ে চমকপ্রদ যে নামটি ভেসে বেড়াচ্ছে ভারতের ক্রিকেটমহলে সেটি প্রাক্তন ‘টিম ইন্ডিয়া’ ওপেনার বীরেন্দ্র শেহবাগের(Virender Sehwag)। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বহু প্রতিভার সাথে ওঠাবসা করেছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী। তাই প্রতিভা চিনতে ভুল করবেন না তিনি, মনে করছেন অনেক ক্রিকেটবোদ্ধা।
জাতীয় দলের জার্সিতে ১০৪ টেস্টে তিনি করেছেন ৮৫৮৬ রান। আর একদিনের ম্যাচে মারকাটারি ওপেনার হিসেবে বিখ্যাত বীরু করেছেন ২৫১ ম্যাচে ৮২৭৩ রান। ‘মেন ইন ব্লু’র ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য’ও ছিলেন শেহবাগ(Virender Sehwag)। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতের ওপেনারদের খারাপ ফর্ম চূড়ান্ট ভুগিয়েছে ভারত’কে।
নির্বাচক কমিটিতে শেহবাগের অভিষেক হলে দেশের জন্য সঠিক ওপেনার বেছে নিতে তিনি নিজে সচেষ্ট হবেন বলেই মনে করা হচ্ছে। এছাড়াও নিজের আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সঠিক ‘টিম কম্বিনেশন’ বাছতেও ভূমিকা নেবেন ‘বীরু’, ভাবছেন ক্রিকেটবোদ্ধা’রা। এর আগে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেও চেতন শর্মা’র অপসারণের পর নির্বাচক রূপে বিসিসিআই’এর সাথে যুক্ত হতে পারেন শেহবাগ, খবর তেমনই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ