ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অবশেষে ফিরছেন ইংলিশ ক্রিকেটার আর্চার
চ্যাম্পিয়নরা। গত মৌসুমে খেলতে না পারলেও এবারের আইপিএলে দেখা যেতে পারে তাকে। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বোলিং শুরু করা আর্চার পুরোপুরি ফিট হয়ে উঠবেন আগামী মার্চে।
লম্বা সময় ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন আর্চার। গত বছরের মার্চে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর থেকে আর ইংল্যান্ডের জার্সিতে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। সেসময় অস্ত্রোপচার কররা হয় কনুই এবং হাতে থাকা কাঁচের টুকরো বের করার জন্য।
অস্ত্রোপচার শেষে গত বছরের মে মাসে সাসেক্সের হয়ে মাঠে ফিরেছিলেন আর্চার। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি বার্বাডোজে জন্ম নেয়া ২৭ বছর বয়সি এই পেসারের। কনুইয়ের চোটে ফিরে যেতে হয় আরও একবার। ডিসেম্বরে অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার স্বপ্ন দেখলেও সেটা সত্যি হয়নি।
কনুইয়ের পরে পিঠের চোটে পড়তে হয় তাকে। নতুন সেই চোটে ২০২২ সালের পুরো মৌসুমের জন্য ছিটকে যান এই গতি তারকা। এদিকে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গী হয়ে সংযুক্ত আরব আমিরাতে বোলিং অনুশীলন শুরু করেছেন আর্চার। ইংলিশ এই পেসারকে দেখাশোনা করছেন জেমস অ্যান্ডারসন এবং জন লুইস।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র জানার, ২০২৩ সালের মার্চের দিকে পুরোপুরি সেরে উঠবেন আর্চার। নতুন কোন চোটে না পড়লে সেসময় ক্রিকেট খেলতে আর বাধা থাকবে না তার। এদিকে লম্বা সময় চোটের কারণে বাইরে থাকলেও আইপিএলের এবারের মৌসুমের আগে আর্চারকে ছেড়ে দেয়নি মুম্বাই।
চোট থেকে ফিরলে জসপ্রিত বুমরাহর সঙ্গে জুটি বেধে বোলিং করতে দেখা যেতে পারে আর্চারকে। তবে মুম্বাইয়ের বাজিতে বাধা হতে পারে ইসিবি। লম্বা সময় পর সেরে উঠার কারণে তাকে আইপিএল খেলার অনুমতি দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারণে আগামী বছরের অক্টোবরে ভারতের মাটিতে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে নিশ্চিতভাবেই ঝুঁকি নিতে চাইবে না ইসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ