ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এবার লারাকে কঠিন দায়িত্ব দিলেন ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রত্যাশিত ব্যর্থতাকে হালকা ভাবে দেখতে নারাজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়। তাঁরা বেশ ক্ষুব্ধ। ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ করবেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট কর্তারা। ব্যর্থতার ময়নাতদন্তের জন্য গড়া তিন সদস্যের কমিটিতে লারা ছাড়াও রয়েছেন পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কোচ মিকি আর্থার। কর্তারা। কমিটির শীর্ষে রয়েছেন ইস্টার্ন ক্যারিবিয়ান সুপ্রিম কোর্টের বিচারপতি প্যাট্রিক থম্পসন জুনিয়র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের কাছে হেরে যান পুরানরা। এক মাত্র জ়িম্বাবোয়ের বিরুদ্ধে জয় পান তাঁরা। তদন্ত কমিটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব থেকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন কর্তারা। তিন সদস্যের কমিটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের বোর্ড অফ ডিরেক্টর্সকে রিপোর্ট দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুপারিশও করবে। উল্লেখ্য, দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ়।
ডিসেম্বরের পর আর কোচ থাকবেন না ফিল সিমন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে অভাবনীয় বিদায়ের পরেই তিনি পদত্যাগ করেছেন। তাই নতুন কোচও খুঁজতে হবে ক্যারিবিয়ান ক্রিকেট কর্তাদের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের সভাপতি রিকি স্কেরিট বলেছেন, ‘‘আমরা কর্তা, ক্রিকেটার, কোচ এবং অন্যরা যারা ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটকে ভালবাসি, তাদের আবার এই খেলার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। নতুন খেলোয়াড় তুলে আনতে হবে। দলগত ভাবেও আমাদের শক্তিশালী হতে হবে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ