ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারত সিরিজের দল ঘোষণা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নান্নু
তার কথার ইঙ্গিত ছিল ১৪ নভেম্বর ঢাকা আসছেন কোচ রাসেল ডোমিঙ্গো এবং তার সাথে বসে দল সাজাবেন। ক্রিকেটার নির্বাচন করবেন এবং এ লক্ষ্যে মিনহাজুল আবেদিন নান্নু গত ১৬ নভেম্বর বিকেএসপিও গিয়েছিলেন।
কিন্তু জ্বরের কারণে সেদিন বিকেএসপি যাওয়া হয়নি জাতীয দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর। তাই প্রধান নির্বাচক আর প্রধান প্রশিক্ষকের দল নিয়ে যে অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা ছিল, তা হয়নি। ধারনা করা হচ্ছিল, এ কারণে হয়তো দল নির্বাচনও শেষ হয়নি। তাই ১৮ নভেম্বর বিকেল পেরিয়ে সন্ধ্যা নামার পরও ঘোষিত হয়নি ভারতের বিপক্ষে ওয়ানডে দল।
১৮ নভেম্বর হয়নি। তাহলে কবে হবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা? অবস্থাদৃষ্টে বোঝা যাচ্ছে, আরও বিলম্ব হবে এবং সম্ভবত আগামী ২২ নভেম্বরের আগে দল ঘোষণা হবে না।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় মিলেছে এমন আভাস। আজ শুক্রবার জাগো নিউজের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক জানিয়েছেন, তারা দল সাজানো তথা ক্রিকেটার নির্বাচনের আগে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ড দেখে নিতে চান।
বলে রাখা ভাল, ২০ নভেম্বর বিকেএসপিতে শুরু হবে এবারের বিসিএলের ওয়ানডে আসর। দ্বিতীয় রাাউন্ড শেষ হবে ২২ নভেম্বর। ৪ দলের এই আসরের রাউন্ড রবিন লিগের সব কটা ম্যাচই বিকেএসপির ২ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। অর্থ্যাৎ, দুদিনে ৪টি ম্যাচ দেখে ক্রিকেটারদের সর্বশেষ অবস্থা, ফিটনেস, ফর্ম নিজ চোখে দেখে তবে দল সাজাতে চান নির্বাচকরা। তাই ধরে নেয়া যায়, ২২ নভেম্বরের আগে দল ঘোষণার সম্ভাবনা খুব কম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ