ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চমক দিয়ে বাংলা টাইগার্সের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
দ্রুত জনপ্রিয়তা কুড়ানো আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন ইফতিখার। তাকে দলে ভেড়ানোর খবর নিসশ্চিত করেছে বাংলা টাইগার্স।
বাংলাদেশি মালিকানাধীন দলটির স্কোয়াডে দ্বিতীয় পাকিস্তানি ইফতিখার। এর আগে ড্রাফটের আগেই বাংলা টাইগার্স দলে ভেড়ায় পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরকে।
ইফতিখারকে দলে ভেড়ানোয় শক্তিমত্তা বেড়েছে বাংলা টাইগার্সের। এর আগে সাকিবকে আইকন বানানো দলটি স্কোয়াড সমৃদ্ধ করেছে আমির, শ্রীশান্ত, ড্যান ক্রিশ্চিয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নুরুল হাসান সোহান, এভিন লুইস, জো ক্লার্ক, বেনি হাওয়েল, জ্যাক বলের মতো ক্রিকেটারদের নিয়ে। প্রসঙ্গত, আগামী ২৩ নভেম্বর শুরু হবে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর।
একনজরে বাংলা টাইগার্সের স্কোয়াড
সাকিব আল হাসান (আইকন ক্রিকেটার), মোহাম্মদ আমির, শান্তাকুমারন শ্রীশান্ত, কলিন মুনরো, হজরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, এভিন লুইস, নুরুল হাসান সোহান, বেন কাটিং, ড্যান ক্রিশ্চিয়ান, চিরাগ সুরি, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইফতিখার আহমেদ, জ্যাক বল, লুইস গ্রেগরি, জ্যাক লিনটট, মাথিশা পাথিরানা, উমাইর আলী, রোহান মুস্তাফা ও ইয়াসির কলিম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ