ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএল ২০২৩ : পুরনো ঠিকানায় মুস্তাফিজ, নতুন ঠিকানায় সোহান
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের ৩ বারের শিরোপাজয়ী দল তারা। গত আসরেও দুর্দান্ত খেলে জিতেছিল ট্রফি। নতুন মৌসুমেও আটঘাট বেঁধে শিরোপা ধরে রাখার অভিযানে নামছে কুমিল্লা।
এর আগে একগাদা বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি এবং ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে দলে নিয়েছে তারা।
এবার দেশি তারকা মুস্তাফিজকেও নিয়েছে দলটি। পেস বোলিংয়ে শাহীনের সাথে মুস্তাফিজের জুটি কতটা দুর্দান্ত হয় তাই এখন দেখার বিষয়। অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলের আগামী মৌসুমে খেলবেন নুরুল হাসান সোহান।
এছাড়াও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর। শোয়েব মালিক, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, সিকান্দার রাজা এবং পাথুম নিসাঙ্কাকেও দেখা যাবে রংপুরের জার্সিতে।
টি-টোয়েন্টিতে জাতীয় দলের নিয়মিত মুখ সোহান। ব্যাটিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও কিপিংয়ে বরাবরই দুর্দান্ত সোহান। আগামী মৌসুমের বিপিএলে রংপুরের হয়ে উইকেটের পেছনে দেখা যাবে সোহানকেই।
এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, মিনিস্টার রাজশাহীর হয়ে বিপিএলে খেলতে দেখা গেছে সোহানকে। আগামী মৌসুমের বিপিএলের জন্য বেশ জোরেশোরেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
অনেকে তো ঠিক করে ফেলেছে কোচিং স্টাফও। সব দলেই একাধিক বিদেশি ক্রিকেটারের ছড়াছড়ি। এখন পর্যন্ত সবাই সরাসরি সাইনিংয়ে নাম লিখিয়েছেন দলগুলোতে।
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফট। সেখান থেকেও ক্রিকেটারদের দলে টানার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের জানুয়ারি মাসে মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ