ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
২০১৯ এ ফিরতে চান না অজি অধিনায়ক
আগামী ১২ মাস একশো দিনেরও বেশি মাঠে কাটাতে হবে কামিন্সের। এই ব্যস্ত সূচিই তাকে কঠিন সিদ্ধান্ত নিতে সহজ পথ করে দিয়েছে। বেশ কিছুদিন আগেই টেস্টের নেতৃত্ব পেয়েছেন কামিন্স। অ্যারন ফিঞ্চ ওয়ানডে ছেড়ে দেয়ায় এই ফরম্যাটেরও নেতৃত্বভার চলে এসেছে কামিন্সের কাঁধে।
তিনি বলেন, 'আমি সত্যিই আইপিএল খেলতে পছন্দ করি। কিন্তু সূচির দিকে দেখে সিদ্ধান্ত নেয়াটা সহজ হয়ে গিয়েছিল। আপনাকে শুধু শারীরিকভাবে চাঙ্গা থাকতেই হবে না অধিনায়ক হিসেবে আপনাকে মানসিকভাবেও চাঙ্গা থাকতে হবে। এ কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।'
অ্যাশেজ এমনিতেই লম্বা সিরিজ। ২০১৯ অ্যাশেজের পর এমনিতেই কান্ত হয়ে পড়েছিলেন কামিন্স। এবার তাই আর কোনো ঝুঁকি নিতে চান না অস্ট্রেলিয়ার এই পেসার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলাকেই নিজেদের লক্ষ্য হিসেবে স্থির করেছেন অজি অধিনায়ক।
তিনি বলেন, 'আইপিএলের ঠিক পরেই ছয়টি টেস্ট ম্যাচ রয়েছে। আশা করছি আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবো। ২০১৯ অ্যাশেজের পর আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই আমি যতটা সম্ভব চাঙ্গা থাকতে চাই।'
বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে কামিন্সের। এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটি সহজ হবে না বলে মনে করেন তিনি।
তিনি বলেন, 'গত ১২-২৪ মাস আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের ওপর বেশি মনোযোগ দিয়েছিলাম এবং আগামী ১২ মাসের মধ্যে বিশ্বকাপ রয়েছে ফলের এখন আমাদের মনোযোগ সরাতে হবে ওয়ানডের দিকে। আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সীমিত ওভারের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এবং তারা বর্তমান সময়ের সবচেয়ে ইনফর্ম টিম।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ