ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চমক দিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে সবচেয়ে বেশি চার জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ইংল্যান্ড দলের। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জস বাটলারের পাশাপাশি একাদশে আছেন ওপেনার অ্যালেক্স হেলস, অলরাউন্ডার স্যাম কারান এবং পেসার মার্ক উড।
তাছাড়া ভারত এবং পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন সমান দুইজন করে ক্রিকেটার। আর নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে থেকে একজন ক্রিকেটার করে আছেন আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশে।
আইসিসির আসর সেরা একাদশে ওপেনার হিসেবে আছেন বাটলার এবং হেলস। আসরের অন্যতম সেরা এই ওপেনিং জুটি সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে রেকর্ড জুটি গড়ে দশ উইকেটে দলকে ম্যাচ জিতিয়েছিল। তাছাড়া আসরে চ্যাম্পিয়নদের হয়ে ৪৫ গড়ে সর্বোচ্চ ২২৫ রান করেছেন ইংলিশ অধিনায়ক। তার সঙ্গী হেলসের ব্যাট থেকে এসেছে ২১২ রান।
তিন নম্বরের গুরুত্বপূর্ণ জায়গা নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক ফাইনাল না খেলতে পারলেও প্রায় ৯৯ গড়ে আসরের সর্বোচ্চ ২৯৬ রান করেছেন। চার নম্বরে সুযোগ পেয়েছেন তারই সতীর্থ সূর্যকুমার যাদব। স্বপ্নের মতো আসর পার করা সূর্য ২৩৯ রান করেছেন প্রায় ১৯০ স্ট্রাইকরেটে।
আইসিসির বিশ্বকাপ সেরা একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, মার্ক উড, শাহিন আফ্রিদি, আনরিখ নরকিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ