ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ভারতে বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে অবিশ্বাস্য এক ভবিষ্যৎবানী করলেন শোয়েব

২০২২ নভেম্বর ১৪ ১৫:৫০:৫০

ভারতে বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে অবিশ্বাস্য এক ভবিষ্যৎবানী করলেন শোয়েব

গতকাল রোববার ফাইনালে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ হয় পাকিস্তান। শিরোপার লড়াইয়ে ইংলিশদের কাছে হারলেও বাবর আজমদের প্রশংসা করেন শোয়েব আখতার। আগামী বছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতবে পাকিস্তান, এমন ভবিষ্যদ্বাণী করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পাকিস্তান দল দারুণ খেলেছে। দলটা ফাইনালে জায়গা করে নিয়েছে। আমাদের বোলিং পুরো বিশ্বকাপেই ভালো করেছে। ভাগ্য ভালো ছিল ঠিকই। তবে পাকিস্তান ভালো খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছিল। বাবররা ফাইনালের খেলার যোগ্য দল।’

পাকিস্তানের হয়ে ১৬৩টি ওয়ানডে এবং ৪৬টি টেস্ট খেলেছেন ৪৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বাবর আজমদের মাথা উঁচুতে রাখতে বলেন, ‘টার্নিং পয়েন্ট ছিল শাহিনের ইনজুরি। তবে এতে চিন্তার কিছু নেই, মাথা নিচু করবেন না। মনে রাখবেন বেন স্টোকস ২০১৬ বিশ্বকাপেও ৪ ছক্কা খেয়েছিলেন এবং আজ (রোববার) তিনি বিশ্বকাপ জিতেছেন।’

ভিডিও বার্তাটির শেষাংশে শোয়েব আখতার বলেন, ‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গে আছি, হ্যাঁ এটা আমাদের জন্য কষ্ট দিচ্ছে। কিন্তু জাতি হিসেবে আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ, আমরা ভারতে বিশ্বকাপ জিতব।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ