ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
যে কারনে ম্যাচ হেরেছে জানালেন বাবর আজম
রউফ আর নাসিম মিলে স্টোকসদের আটকেও রাখলেন, তবে বিপত্তি ঘটলো ১৬তম ওভারে। হ্যারি ব্রুকের ক্যাচ নিয়ে চোটে পড়া শাহীন আফ্রিদিকে উঠে যেতে হয় এক বল করতেই। বিকল্প বোলার হিসেবে ইফতিখার আহমেদ বল হাতে নিতেই আক্রমণ করে বসেন স্টোকস ও মঈন। এরপর আর আটকানো যায়নি ইংল্যান্ডকে। বাবর আজম মনে করেন, শাহীন চোটের কারণে কাঙ্ক্ষিত ফল পায়নি পাকিস্তান। সেই সঙ্গে ২০ রান কম করার আক্ষেপও করেছেন তিনি।
ম্যাচ শেষে এ প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক বাবর বলেন, ‘আমরা ২০ রান কম করেছি , তারপরও যেভাবে সবাই লড়াই করেছে, তা অবিশ্বাস্য। আমাদের বোলিং আক্রমণ অন্যতম সেরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শাহিনের চোট আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে দেয়নি। কিন্তু এটা খেলারই অংশ। ইংল্যান্ডকে অভিনন্দন।’
সহজ লক্ষ্য তাড়া করতে নামলেও সেটাকে কঠিন করে তুলেছিলেন পাকিস্তানের পেসাররা। হারিস-শাহীন আফ্রিদিদের নিয়ে গড়া পেস ইউনিট যে বিশ্বের অন্যতম সেরা সেটা আরও একবার প্রমাণ করেছেন তারা। মেলবোর্নে খেলা হলেও নিজের ঘরের মাঠের মতোই সমর্থন পেয়েছেন বাবররা।
পুরো গ্যালারি জুড়ে দাপট ছিল পাকিস্তানের সমর্থকদের। এমন সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। এদিকে ৫ উইকেটে জয় পাওয়া ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বাবর মনে করেন, ইংলিশরা যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে।
বাবর বলেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন, তারা দারুণ লড়েছে, চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য তারা। মেলবোর্ন আমাদের ঘরের মাঠের মতো মনে হচ্ছিল। প্রতিটি মাঠেই আমরা সমর্থন পেয়েছি। ভক্তদের সেজন্য ধন্যবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ