ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচ জিতে আয়ারল্যান্ডকে নিয়ে যা বললেন স্টোকস
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ড। যদিও দ্বিতীয় ম্যাচেই তারা হোঁচট খেয়েছিল। দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তারা ৫ রানে হেরে গিয়েছিল।
এই হারই তাঁতিয়ে দিয়েছিল ইংল্যান্ড দলকে। শিরোপা জিতে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ধন্যবাদ জানিয়েছেন আয়ারল্যান্ডকে। তিনি মনে করেন ম্যাচটি না হারলে নিজেদের খুঁজে পেতেন না তারা।
স্টোকসের ভাষ্য, ‘এই ধরনের টুর্নামেন্টে আপনি আপনার আগের ম্যাচের স্মৃতি বয়ে বাড়াতে পারবেন না। পথটি সহজ ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে আমাদের তাঁতিয়ে দেয়ার জন্য এবং হারিয়ে দেয়ার জন্য। সেরা দলগুলো নিজেদের ভুল থেকে শিক্ষা নেয় এবং তাতে প্রভাবিত হয় না। দারুণ একটি সন্ধ্যা। বিশ্বকাপে নিজ দেশকে প্রতিনিধিত্ব করা দারুণ ব্যাপার।’
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় জস বাটলারের দল। এরপর ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট পায় তারা।
ফাইনালে পাকিস্তানকে ১৩৭ রানে আটকে দিয়ে ব্যাটারদের কাজটি সহজ করে দিয়েছিলেন দুই বোলার স্যাম কারান ও আদিল রশিদ। ম্যাচ শেষে তাই এই দুজনকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
স্টোকস বলেন, ‘ফাইনালে বিশেষ করে যখন আপনি রান তাড়া করবেন আপনার ভুলে যেতে হবে আগে কি পরিশ্রম করেছেন। আমরা যেভাবে বোলিং করেছি আদিল রশিদ ও স্যাম কারান আমাদের ম্যাচ জিতিয়েছে। উইকেটটা একটু ট্রিকি ছিল এবং যেটা আপনি কখনও অনুভব করেননি। তাই তাদের ১৩০ এর ঘরে আটকে দেয়ার জন্য বোলারদের কৃতিত্ব দিতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ