ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপে সেরা দৌড়ে যে ক্রিকেটার, জানালেন দুই অধিনায়ক
কিন্তু পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানিয়ে দিয়েছেন তাদের চোখে কে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেরা ক্রিকেটার।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড। বোরবার ( ১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। শিরোপা লড়াইয়ের শেষ ম্যাচের আগেরদিন আইসিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর জানান তার চোখে এ আসরের সেরা শাদাব খান। বিপরীতে ইংলিশ দলপতি বাটলারের কাছে সেরা ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এছাড়া অ্যালেক্স হেলসেরও সম্ভাবনা দেখছেন বাটলার।
শাদাব মূলত এবারের আসরে বল হাতে পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন। সেইসাথে ব্যাট হাতেও তিনি জ্বলে উঠেছেন দরকারের সময়ে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে নেমে ২২ বলে ৫২ রানের ইনিংসে দলকে বড় সংগ্রহ দাঁড় করাতে ভূমিকা রাখেন আর বল হাতে এক ওভারেই ২ উইকেট নিয়ে প্রোটিয়াদের ম্যাচ থেকে ছিটকে দেন এক প্রকার। সব মিলিয়ে গত ৬ ম্যাচে বল ঘুরিয়ে পাকিস্তানের এই স্পিন বোলিং অলরাউন্ডার উইকেট পেয়েছেন ৮ টি। তাই শাদাবকে টুর্নামেন্ট সেরা মানছেন সতীর্থ ও অধিনায়ক বাবর।
বাবর বলেছেন, ”শাদাব খানের হওয়া উচিত (টুর্নামেন্ট সেরা)। সে যেভাবে খেলছে তার জন্য। তার বোলিং অসামান্য হলেও তার ব্যাটিংয়েও বেশ উন্নতি হয়েছে। শেষ ৩ ম্যাচে তার দাপুটে পারফরম্যান্স এবং অসামান্য ফিল্ডিং তাকে আমার মতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সবার উপরে রেখেছে।”
তবে ইংলিশ দপতির পছন্দ টি-টোয়েন্টি এক নম্বর ব্যাটার সূর্যকুমারকে। তার মতে টুর্নামেন্ট সেরা এই ডানহাতি ব্যাটার। তবে সেইসাথে সতীর্থ হেলসকেও এগিয়ে রেখেছেন বাটলার।
বাটলার বলেন, ”আমার মনে হয় সূর্যকুমার যাদব (টুর্নামেন্ট সেরা)। সে দারুণ, তার শটগুলো নজরকাড়া। অ্যালেক্স হেলসও আছে দারুণ ফর্মে। সেও প্রতিদ্বন্দ্বী হতে পারে।”
উল্লেখ্য, এবারের আসরে পাঁচ ইনিংসে ব্যাট করে ১৮৮ রান করেছেন সূর্যকুমার। সেইসাথে হাঁকিয়েছেন দুটি ফিফটি। যদিও সেগুলো নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে। সেমিফাইনালে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। দলও হেরেছে বড় ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ