ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

অবাক ক্রিকেট বিশ্বঃ শেষ রাহুলের কেরিয়ার, ভারতীয় দলে নতুন বিস্ফোরক ওপেনার

২০২২ নভেম্বর ১২ ২০:৪৪:০৮

অবাক ক্রিকেট বিশ্বঃ শেষ রাহুলের কেরিয়ার, ভারতীয় দলে নতুন বিস্ফোরক ওপেনার

ভারতের এই হারের পরই অনেকেই বোলার দের কাঁধে দোষ চাপিয়েছে। তবে এবারের বিশ্বকাপে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হয়েছেন ভারত ওপেনার কে এল রাহুল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ভারতের সব থেকে বেশি প্রয়োজন ছিল কে এল রাহুলের ব্যাটে বড় রান। সেই ম্যাচে মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান রাহুল।

গোটা বিশ্বকাপে রাহুল যেভাবে ব্যাট করেছে যাতে হতাশ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবারের বিশ্বকাপে রাহুলের ব্যাট থেকে বড় রানের আশা করেছিলেন নির্বাচকরা। কিন্তু পুরো বিশ্বকাপ জুড়ে রাহুলের ব্যাট একেবারে নিষ্প্রাণ ছিল। যার ফল ভোগ করতে হয়েছে ভারতকে। এমন পরিস্থিতিতে এবার ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাহুলের।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এবারের বিশ্বকাপে ভারতের হারের কারণ ভারতের ওপেনিং জুটির জঘন্য পারফরমেন্স। এবারের বিশ্বকাপে একটি ম্যাচেও ভারতকে ভালো সুর দিতে পারেনি ওপেনাররা। প্রত্যেক ম্যাচেই ফ্লপ হয়েছে ভারতেরই ওপেনিং জুটি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছয় ম্যাচে মাত্র 128 রান এসেছে রাহুলের ব্যাটে।

এমন পরিস্থিতিকে রাহুলের পরিবর্তে টি-টোয়েন্টি ফরমেটে ভারতীয় দলের ওপেনিং আসতে পারেন তরুণ ওপেনার ঈশান কিষান। ঈশান কিষান যে কতটা ভয়ঙ্কর ব্যাটার সেটা আমরা আইপিএল এবং জাতীয় দলের হয়ে দেখেছি। ঈশান কিষান এমন একজন ব্যাটার যিনি ক্রিজে কিছুক্ষন টিকে গেলে বিশ্বের যেকোন ভয়ঙ্কর বোলিং লাইন আপ তছনছ করে দিতে পারেন। ভারতের হয়ে ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৪৫ রান করেছেন ঈশান কিষান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ