ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ইংল্যান্ডদের বিপক্ষে মাঠে নামার আগে কঠিন হুঁশিয়ারি বার্তা দিল শাহীন আফ্রিদির

২০২২ নভেম্বর ১২ ২০:২৯:২১

ইংল্যান্ডদের বিপক্ষে মাঠে নামার আগে কঠিন হুঁশিয়ারি বার্তা দিল শাহীন আফ্রিদির

আর এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই মাইন্ড গেম খেলতে শুরু করে দিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করে দিলেন পাকিস্তানের জোরে বোলার শাহীন শাহ আফ্রিদি।

এবারের বিশ্বকাপ শুরুর বেশ কয়েকটি ম্যাচে ছন্দে ছিলেন না শাহীন আফ্রিদি। মাঠের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছিল তিনি এখনো পুরোপুরি ফিট নন। তার সত্ত্বেও তাকে মাঠে নামিয়ে দিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্বকাপের শেষ কয়েকটা ম্যাচে এবং সেমিফাইনালে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শাহীন শাহ আফ্রিদি। আর এবার ফাইনালে নামার আগে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের হুঁশিয়ারি দিলেন আফ্রিদি। আফ্রিদি জানিয়ে দিলেন, ‘ফাইনালে তার বিরুদ্ধে রান করা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পক্ষে মোটেও সহজ হবে না।’

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে বল হাতে একেবারেই ছন্দে জেলে না শাহীন আফ্রিদি। চার ওভার বল করে ৩৮ রান দিয়েছিলেন তিনি। তার পরের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২৯ রান দিয়েছিলেন আফ্রিদি। তারপরই আফ্রিদিকে নিয়ে শুরু হয় জোর সমালোচনা।

তারপরই ছন্দে ফিরে আসেন আফ্রিদি। বিশ্বকাপ জুড়ে শুরু হয় আফ্রিদি তাণ্ডব। নেদারল্যান্ডের বিরুদ্ধে একটি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি বাংলাদেশের বিরুদ্ধে চারটি এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি উইকেট নিয়ে শেষ চার ম্যাচে ১০ টি উইকেট নিয়েছেন আফ্রিদি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ