ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপঃ ভারতের বিদায়ে পাকিস্তানের লাভ, আইসিসির চরম লস
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় লাখ খানেক দর্শক চাইলেই শিরোপা যুদ্ধ উপভোগ করতে পারবেন। কিন্তু ভারতের বিদায়ে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে দর্শকের ঢল নামার সম্ভাবনা কমে গেছে অনেকটাই।
সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল জস বাটলারের ইংল্যান্ড। অ্যাডিলেইডের সেমিফাইনালে রোহিত শর্মাদের ১০ উইকেটে হারিয়েছে ইংলিশরা। মেলবোর্নে পাকিস্তান-ভারত ফাইনাল না হওয়ায় বেশ বড় লসে পড়তে যাচ্ছে আইসিসি।
ইতোমধ্যে দর্শক টানার লক্ষ্যে ফাইনালে টিকিটের দাম কমিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ভারত-পাকিস্তান ফাইনাল লক্ষ্যে যে টিকিট ৭৫ মার্কিন ডলারে বিক্রি হচ্ছিল, সেটির দাম কমে গেছে। ইতোমধ্যে টিকিটের দাম কমিয়ে ৪০ মার্কিন ডলারে নিয়ে এসেছে আয়োজক কর্তৃপক্ষ।
এদিকে টিকিটের দাম কমে যাওয়ায় পোয়াবারো হয়েছে পাকিস্তানি সমর্থকদের। প্রিয় দলের খেলা দেখতে এখন অল্প দামে টিকিট কিনে নিচ্ছে বাবর আজমদের ভক্তরা।
মেলবোর্নে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক দেখা গেছে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সেই ম্যাচ দেখতে মেলবোর্নে উপস্থিত হয়েছিলেন ৯৩ হাজারেরও বেশি দর্শক। ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে তার চেয়ে বেশি দর্শক আনার লক্ষ্যে লস দিয়ে হলেও টিকিট বিক্রি করছে আয়োজক কর্তৃপক্ষ। এখন এই দুই দলের ভক্তরা কেমন সাড়া দেন, সেটিই দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ