ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতের তিন তারকা ব্যাটারকে অবসর নিতে বললেন সুনীল গাভাস্কার
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর এবার অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ে নিজ দেশের ক্রিকেটে বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের কড়া সমালোচনার মুখে পড়েছে ভারত ক্রিকেট দল।
এমনকি দল থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।ভবিষ্যতের কথা চিন্তা করে সিনিয়র ক্রিকেটারদের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার আহবান জানান গাভাস্কার। একই সাথে দলে নতুন নেতৃত্বও দেখতে চান তিনি।
গাভাস্কার বলেন, “ভারতীয় দলে একাধিক ক্রিকেটারের বয়স এখন মধ্য ৩০-এ। আমার মনে হয় না ভবিষ্যতে ওদের দলের জন্য ভাবা হবে।” গাভাস্কার সরাসরি কোনো ক্রিকেটারের নাম না বললেও ধারণা করা হচ্ছে অধিনায়ক রোহিত শর্মা, স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিকের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
এদিকে, ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান সেটিও জানিয়ে দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। গাভাস্কার বলেন, “হার্দিক পান্ডিয়াকে পরবর্তী অধিনায়ক হিসাবে বেছে নেওয়া যেতেই পারে। আমার মনে হয় ভবিষ্যতে হার্দিককেই অধিনায়ক করা উচিত। জানি না, হয়তো কয়েকজন অবসর নেবে। ক্রিকেটাররা হয়তো চিন্তাভাবনাও শুরু করে দেবে”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ