ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতকে চরম অপমান করলেন ইংলিশ সাবেক ক্রিকেটার ভন
২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ২০১৩ সালে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের করে নিয়েছিল ভারত। এরপর থেকেই আইসিসির টুর্নামেন্টের শিরোপা জিততে পারছে না তারা। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারত বাদ পড়ে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। পরের বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয় বিরাট কোহলিদের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে তারা।
ভারতের এমন বিদায়ের পর ভন বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ জেতার পরে তারা আর কী করেছে? কিছুই না। ভারত খুবই পুরনো ধাঁচের সাদা বলের ক্রিকেট খেলছে এবং এটি অনেকদিন ধরে করে আসছে। সাদা বলে ইতিহাসের সবচেয়ে কম পারফর্ম করা দল ভারত।’
ভারতকে হারিয়ে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পর জস বাটলার জানান, আইপিএলে নিয়মিত খেলা তাকে সহায়তা করেছে। বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে উপকৃত হলেও ভারতীয়রা কেন সেটা করতে পারছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভন। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার মনে করেন, ভারতের সঠিক প্রক্রিয়া নেই।
ভন বলেন, ‘আইপিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের সবাই বলে, এটি তাদের খেলা উন্নত করেছে। কিন্তু ভারত আসলে (আইপিএল থেকে) কী নিতে পেরেছে? আমি স্রেফ স্তব্ধ হয়ে যাই!
‘এত প্রতিভা থাকার পরেও তারা টি-টোয়েন্টি ক্রিকেটটা কোন ধাঁচে খেলছে। তাদের অনেক খেলোয়াড় আছে। কিন্তু কোনো সঠিক প্রক্রিয়া নেই। তাদের এখন সে পথে হাঁটা উচিত। তারা কেন প্রতিপক্ষ বোলারদের প্রথম ৫ ওভারে চেপে ধরার সুযোগ দেয়?’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ