ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাবরকে অধিনায়ক হাওয়ার কথা আগেই জানিয়েছিল যে
প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের জয়ের জয়ে বাবরদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট করেছিলেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খান। এবার তিনি জানালেন, বাবর আজমকে অধিনায়ক করতে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তৎকালীন সভাপতিকে তিনিই বলেছিলেন।
বাবর পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পান ২০১৯ সালের অক্টোবর মাসে। সে সময় তখনকার অধিনায়ক সরফরাজ আহমেদকে সরিয়ে বাবরকে নিযুক্ত করা হয়েছিল। তখন পিসিবির সভাপতি এহসান মানিকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান বাবরকে অধিনায়ক করতে বলেছিলেন।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি ইমরানের। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর এই নেতা বলেছেন, ‘আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমাদের ক্রিকেট খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল। সে সময় আমি তাকে শুধু দুবার খেলতে দেখেছিলাম। এরপর তাৎক্ষণিকভাবে আমি বোর্ডপ্রধানকে বলি যে অবশ্যই তাকে অধিনায়ক করতে হবে।’
বাবরকে কেন অধিনায়ক করতে বলেছিলেন, এর ব্যাখ্যায় ইমরান বলেছেন, ‘তাকে অধিনায়ক করা যৌক্তিক ছিল। কারণ, আপনি চাইবেন আপনার অধিনায়ক বিশ্বমানের হোক। যাতে সে সম্মানও আদায় করতে পারে।’
এশিয়া কাপ থেকে ফর্মহীন সময় পার করছিলেন বাবর আজম। যা তার বিশ্বকাপ মিশনেও চলছিল। সুপার টুয়েলভের প্রথম চার ম্যাচে তিনি মাত্র ১৪ রান করেছিলেন। তবে দলের প্রয়োজনে ঠিক সময়ে জ্বলে উঠে বাবর প্রমাণ করেছেন, কেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়। বাংলাদেশের সাথে রানে ফেরার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে ফাইনালে ওঠার ম্যাচে বাবর খেলেন ৪২ বলে ৫৩ রানের ইনিংস।
উদ্বোধনী জুটিতে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার গড়া ১০৫ রানের জুটিটিই গড়ে দেয় জয়ের ভিত। দারুণভাবে জ্বলে ওঠা বাবরের প্রশংসায় ইমরান বলেছেন, ‘সে একজন বিশ্বমানের খেলোয়াড়। বেশ ব্যতিক্রমও বটে। আর আমি এমন বৈচিত্র্যময় ও নিখুঁত টেকনিকসম্পন্ন খেলোয়াড় আর দেখিনি। স্ট্রোক প্লে এবং টেম্পারামেন্টও দারুণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ