ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ম্যাচ হেরে বাংলাদেশের সেই ম্যাচের কথা স্মরণ করলেন অধিনায়ক রহিত শর্মা

২০২২ নভেম্বর ১০ ২২:৩০:৪৩

ম্যাচ হেরে বাংলাদেশের সেই ম্যাচের কথা স্মরণ করলেন অধিনায়ক রহিত শর্মা

অ্যাডিলেডে আজ ম্যাচ শেষে রোহিত বলেছেন, “আজ যা ঘটল তাতে আমি খুবই হতাশ। এই স্কোর গড়তে আমরা ভালো ব্যাটিং করেছি। কিন্তু বল হাতে আমরা ভালো করতে পারিনি। নক আউট ম্যাচে চাপ সামলানোর ব্যাপারটা থাকে। কাউকে চাপ সামলানো শেখানো যায় না”।

“আইপিএল ম্যাচগুলোতে এই ছেলেরাই চাপের মাঝে খেলেছে। এটা শান্ত থাকার ব্যাপার। আমরা একটু নার্ভাস ছিলাম, কিন্তু ওদের দুই ওপেনারকে কৃতিত্ব দিতেই হবে। তারা সত্যিই খুব ভালো খেলেছে। আমি ভেবেছিলাম প্রথম ওভার থেকেই বল সুইং করবে, কিন্তু সেটা সঠিক জায়গায় করছিল না।”

এর পরই রোহিত টেনে আনেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির প্রসঙ্গ। রোহিতরা সেদিন বাংলাদেশের কাছে পরাজয়ের আতঙ্কে ছিলেন, “যখন আমরা প্রথম ম্যাচটি জিতেছিলাম, উইকেটের অনেকগুলো চরিত্র দেখতে পেয়েছিলাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা খুবই কঠিন ছিল”।

“আমি ভেবেছিলাম, ৯ ওভারে ৮৫ রান আটকানো খুবই কঠিন হবে। কিন্তু আমরা নিজেদের নার্ভ ঠিক রেখে পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছিলাম। যেটা আজ পারিনি এবং আপনি যখন আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না, আপনাকে বিপদে পড়তেই হবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ