ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২০৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আশিকুর ও রিজওয়ান। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১৬০ রান। রিজওয়ানের বিদায় ভাঙে তাদের দুজনের জুটি।
আলি রাজার বলে মোহাম্মদ ইবতিসামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৮৬ বলে ৭৯ রানের ইনিংস খেলা রিজওয়ান। ইনিংসটি খেলতে ১০টি চার এবং একটি ছক্কা মেরেছেন এই ওপেনার। রিজওয়ানের পর আশিকুরকেও আউট করেছেন রাজা।
সাদ বাগের হাতে ক্যাচ দিয়ে ১১২ বলে ৭৪ রান করে ফেরেন আশিকুর। ইনিংসটি খেলতে তরুণ এই ওপেনার ৮টি চার মেরেছেন। তাদের দুজনের বিদায়ের পর উইকেট দিয়ে এসেছেন জিসান আলমও। চারদিনের ম্যাচে হাফ সেঞ্চুরি করা জিসান এদিন আউট হয়েছেন ১১ রানে।
এরপর আর কোন উইকেট হারাতে দেননি শাহরিয়ার সাকিব এবং আহরার আমিন। তাদের দুজনের ব্যাটিংয়ে ২৯ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাকিব ১৮ এবং আমিন অপরাজিত ছিলেন ৭ রানে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাজা।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০২ রানে অল আউট হয় পাকিস্তান। স্বাগতিদের হয়ে আরাফাত অপরাজিত ৭১ এবং উজাইর ৫৭ রান করেছেন। বাংলাদেশের হয়ে মারুফ চারটি এবং মোহাম্মদ রাফি উজ্জামান দুটি উইকেট নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ