ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এ যেন গিরস্তের এক দিন, ভারতের লজ্জার একদিন
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছিল ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভারেই বিনা উইকেটে ১৭০ রান করে জয়ের বন্দরে পৌঁছে গেল জস বাটলারের দল। এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে উঠে গেল তারা।
আগামী রোববার (১৩ নভেম্বর) শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারতের দেওয়া ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও হেলস পাওয়ার প্লের ৬ ওভারেই ৬৩ রান তুলে ফেলেন। শুরুতে বাটলার বেশি আক্রমণাত্বক হলেও পরে তিনি দেখেশুনে ব্যাটিং করেন।
পরে বাটলার থামলেও আরেক ওপেনার হেলস ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। যার ফলে মাত্র ২৮ বলে ৫ ছক্কা ও এক বাউন্ডারিতে ফিফটি তুলে নেন হেলস। এই ডানহাতি ব্যাটার। এরপর খোলস থেকে বের হন বাটলারও। তিনিও তুলে নেন ব্যক্তিগত ফিফটি।
যার ফলে ভারতীয় বোলারদের নাস্তানুবাদ করে ছাড়ে এই জুটি। শেষ পর্যন্ত ১৬ ওভারেই বিনা উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যান তারা। বাটলার ৪৯ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮০ ও অ্যালেক্স হেলস ৪৭ বলে চার বাউন্ডারি ও ৭ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন। ভারতের বোলারদের মধ্যে কেউই ইংলিশদের কোনো উইকেট তুলে নিতে পারেননি।
এর আগে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রানে লোকেশ রাহুলের বিদায়ে প্রথম উইকেট হারায় ভারত। ফলে সেই ধাক্কা সামাল দিতে ধীরে ধীরে রানের গতি বাড়ান বিরাট কোহলি-রোহিত শর্মা জুটি। তবুও পাওয়ার প্লের ৬ ওভারে ৩৮ রানের বেশি করতে পারেনি ভারতীয়রা।
দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রোহিত। সুযোগ ছিল পাকিস্তানি ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ ৫টি ফিফটির সঙ্গে যুক্ত হওয়ার। তবে রোহিতকে ফিরিয়ে সে জুটি ভাঙেন ক্রিস জর্ডান।
বড় স্কোর করতে পারেননি বর্তমান সময়ের সেরা ব্যাটার সুর্যকুমার যাদবও। ১০ বলে সমান ১টি করে চার-ছক্কায় ১৪ রান করে ফিরেছেন আদিল রশিদের বলে।
চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় জুটি গড়েন কোহলি। দলীয় একশো রান পার হওয়ার সাথে সাথে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন কোহলি। পরে ধারাবাহিক ফর্মে থাকা কোহলি আজও ফিফটি তুলে নেন। তবে ৪০ বলে পূর্ণ ৫০ রান করে ফেরেন এই ব্যাটিং জিনিয়াস।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তার ৩৩ বলে ৫ ছক্কা ও ১ বাউন্ডারিতে ৬৩ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছিল ভারত।
বোলিংয়ে ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডাণ ৩ উইকেট পান। এছাড়া ক্রিস ওকস ও আদিল রশিদের শিকার একটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ