ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
১৯৯২ এর পুনরাবর্তনঃ ইমরান খানের দলের সাথে যে মিল রয়েছে বাবরের দলের
সে দলটি কিনা তখনকার পরাক্রমশালী ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বজয়ের মুকুট পড়ে। ইমরানের যোগ্য নেতৃত্বেই সম্ভব হয়েছিল ৯২ এর সেই ঐতিহাসিক জয়টি। অবশ্য পাশাপাশি বৃষ্টি এবং ভাগ্যের ও যথেষ্ট অবদান ছিল। ৩০ বছর পর ২০২২ এ আবারও বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ায়। আবারো টানা হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। তাদের সেমিফাইনালে যাওয়াটা যেন এক সময়ে অবিশ্বাস্যই মনে হচ্ছিল।
নেদারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অবিশ্বাস্য এক হারের বদৌলতে সেমিতে যাওয়ার সুযোগ পেয়ে বসে পাকিস্তান। আনপ্রেডিক্টেবল টিম খ্যাত পাকিস্তান সেমিফাইনালে নিজেদের নামের প্রতি সুবিচার করে নিউজিল্যান্ডকে একপ্রকার উড়িয়েই দেয়। জিম্বাবুয়ের সাথে ম্যাচ জিততে না পারা দলটি কিনা টি-টোয়েন্টির সেরা দলগুলোর একটিকে অনায়াসেই হারিয়ে দেয়।
সত্যি আনপ্রেডিক্টেবল এই দলটি। ১৯৯২ এর সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে এবারের বিশ্বকাপটি। একের পর এক হার দিয়ে বিশ্বকাপ শুরু, পরবর্তীতে টানা ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত। ১৯৯২ এর মত এবারও সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এবং এবারও নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল।
ফাইনাল ও ১৯৯২ এর মতো মেলবোর্নে অনুষ্ঠিত হবে। ইংলিশরা ভারতকে হারাতে পারলেই আবারো ৩০ বছর পর মুখোমুখি হবে ইংল্যান্ড এবং পাকিস্তান। অর্থাৎ ৯২ এর সাথে সবকিছুই অবিশ্বাস্যভাবে মিলে যাচ্ছে। ৯২ বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস ছিল ওয়াসিম আকরাম। এবারের বিশ্বকাপে শাহেন শাহ আফ্রিদি। ৯২ বিশ্বকাপে অধিনায়ক ইমরান খান তেমন কোনো অসাধারণ পারফরম্যান্স করতে পারছিলেন না।
তবে অধিনায়কত্ব দিয়ে দলকে ঠিকই সঠিক পথে রেখেছিলেন। বাবর আজমের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করতে না পারলেও অধিনায়কত্ব দিয়ে ঠিকই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ভারত ইংল্যান্ড ম্যাচের পরই হয়তো বোঝা যাবে ৯২ এর সাথে ঠিক কতটা মিলছে এবারের বিশ্বকাপটি। তবে এখন পর্যন্ত তো মনে হচ্ছে ৩০ বছর পর ইতিহাস আবারো নিজেকে পুনরাবর্তন করছে। সেই সময় ছিল ইমরান খান এবার বাবর আজম পার্থক্য তো শুধু নামে, ফলাফল তো অভিন্নই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ