ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

শ্রীরামর বাংলাদেশের সাথে থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত ঘোষণা

২০২২ নভেম্বর ১০ ১১:৪৫:২৬

শ্রীরামর বাংলাদেশের সাথে থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত ঘোষণা

তিন মাস ধরে এই কোচের সঙ্গে কাজ করে সন্তুষ্ট ক্রিকেটাররা। অধিনায়ক সাকিব আল হাসানও বলেছিলেন সে কথা। শুধু ক্রিকেটারই নন, বিসিবির বেশিরভাগ পরিচালকই শ্রীরামের কাজে খুশি। চার-ছক্কার ক্রিকেটে ভালো অবস্থানে পৌঁছাতে এই ভারতীয় কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ইচ্ছা তাদের।

শ্রীরামের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বোর্ড মিটিংয়ে। বিসিবির আগামী বোর্ড মিটিংয়ে সভাপতি নাজমুল হাসান পাপনের সামনে সে প্রস্তাবই রাখবেন বোর্ড পরিচালকরা। এরপর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার সঙ্গে নতুন চুক্তির পথে এগোবে তারা। শ্রীরাম থাকছেন কিনা, তা আগামী বোর্ড মিটিংয়ের পরই নিশ্চিত হয়ে যাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ