ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলে একই দলে রিজওয়ান-আফ্রিদি
বিপিএল এবারের আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল সাজানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কদিন পর পরই তারকা সব ক্রিকেটারকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এরই মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে দলে নিয়ে চমকে দিয়েছে। তারা অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে পাকিস্তানের এই দুই তারকাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিপিএলে এর আগেও খেলেছেন রিজওয়ান। ২০১৭ সালে তিনি সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নেমেছিলেন। দুই ইনিংসে ব্যাট করে তিনি করেছিলেন মাত্র ৪২ রান। এরপর আর তাকে সুযোগ দেয়নি সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। এক ইনিংসে ৩৩ বলে ৩৬ রানের ইনিংস খেললেও পরের ইনিংসে ৮ বলে ৬ রান করে আউট হয়েছিলেন তিনি।
এর আগে রিজওয়ানের স্বদেশী মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। বিপিএলের আগের আসরের মতো এবারও এই দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন সাকিব আল হাসান। বিপিএলের সর্বশেষ আসরে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব। অলরাউন্ড পারফর্মের সঙ্গে নেতৃত্ব দিয়ে বরিশালকে ফাইনালেও তুলেছিলেন তিনি।
এবারও তাই সাকিবকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে দলটি। যে কারণে দেশীয় ক্রিকেটার হিসেবে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা। বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে নিজের স্কোয়াডের শক্তিমত্তা বাড়িয়েছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি।
গত আসরে দলটির হয়ে খেলা ক্রিস গেইলকে দেখা যাবে এবারের মৌসুমেও। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ওপেনারের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন তারই স্বদেশী রাকিম কর্ণওয়াল। জাতীয় দলের জার্সিতে টেস্ট খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বেশ নাম ডাক রয়েছে তার।
এবারের সিপিএলেও দারুণ পারফর্ম করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া আফগানিস্তানের মারকুটে ব্যাটার নাজিবউল্লাহ জাদরান এবং অলরাউন্ডার করিম জানাতকেও দলে নিয়েছে তারা।
বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বিদেশি ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্স দলে নিয়েছে শোয়েব মালিক, হারিস রউফ এবং মোহাম্মদ নওয়াজকে। আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স দেশি ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে চুক্তি করেছে। বিদেশি ক্রিকেটার হিসেবে সিলেটের জার্সিতে দেখা যাবে মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ