ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
দল সাজাতে ১৪ নভেম্বর আসছেন ডোমিঙ্গো
কিন্তু চরম ব্যাটিং ব্যর্থতার খেসারতে সে সুযোগও হয়েছে হাতছাড়া। শেষ পর্যন্ত দুই দুর্বল ও কমজোরি দল জিম্বাবুয়ে আর নেদারল্যান্ডসের সঙ্গে একজোড়া জয় নিয়েই ৭ নভেম্বর রাতে দেশে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় দল।
তবে অধিনায়ক সাকিব আল হাসানসহ তিনজন ক্রিকেটার আসেননি। সাকিব অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্র গেছেন স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটাতে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেও সেভাবে বিশ্রাম মিলবে না। সামনেই ভারতের সাথে ওয়ানডে ও টেস্ট সিরিজ টাইগারদের।
তিনটি একদিনের ম্যাচ আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। ৪ ডিসেম্বর থেকে ঢাকার মিরপুরের শেরে বাংলায় শুরু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ সফরে শীর্ষ তারকাদের কেউ কেউ থাকবেন না, আগে এমন গুঞ্জন শোনা গেলেও তা ভিত্তিহীন। ভারত আসছে পূর্ণশক্তির দল নিয়েই।
ফাস্টবোলার জাসপ্রিত বুমরাহ ইনজুরির কারণে শুধু আসছেন না। এছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াসহ বড় তারকাদের সবাই আসছেন বাংলাদেশ সফরে।
টেস্ট আর ওয়ানডে সিরিজের জন্য পৃথক দলও ঘোষণা শেষ ভারতের। এদিকে ভক্ত ও সমর্থকদের কৌতুহলি প্রশ্ন, বাংলাদেশের প্রস্তুতি শুরু কবে?
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপের পর দেশে ফিরে যাতে ক্রিকেটাররা বিশ্রাম নিতে পারেন, তাই বাংলাদেশের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে একটু দেরিতে, ২৪ নভেম্বর।
তার আগে ব্যক্তিগত পর্যায়ে ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, ১৭ নভেম্বরের আগে দল ঘোষণার কোনই সম্ভাবনা নেই।
এদিকে তারও আগে ১৪ নভেম্বর রাজধানী ঢাকা আসছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। জানা গেছে, তিনি আসার পরই নির্বাচকদের সঙ্গে বসে দল চূড়ান্ত করবেন। মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে আরও জানিয়েছেন, প্রথমে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হবে, তারপর টেস্ট দল।
এদিকে রাসেল ডোমিঙ্গো যে শুধু ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দল নির্বাচনী প্রক্রিয়া চূড়ান্ত করতেই আসবেন, এমন নয়। তার বোর্ডে আগামী এক বছরের লক্ষ্য ও পরিকল্পনা জমা দেওয়ার কথা। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন যা আগেই জানিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি যখন টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে শ্রীধরন শ্রীরামের সঙ্গে চুক্তি করে, তখনই বিসিবি সভাপতি জানিয়েছিলেন, রাসেল ডোমিঙ্গোই হেড কোচ থাকবেন। তবে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবেন না এবং দলের সঙ্গে সম্পৃক্তও থাকবেন না। এখন আগামী দিনের জন্য ডোমিঙ্গোকে পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। তিনি এক বছরে কী কী করতে পারেন, তা লিখিতভাবে বোর্ডে জানাতে হবে।
জানা গেছে, ১৪ নভেম্বর দেশে এসে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনের সঙ্গে বসে নিজের পরিকল্পনার কথা জানাবেন ডোমিঙ্গো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ