ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

কোহলিকে অউট করা নিয়ে যা বললেন হগ

২০২২ নভেম্বর ০৯ ১৯:৪৪:১৭

কোহলিকে অউট করা নিয়ে যা বললেন হগ

অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের মতে, কোহলির বিপক্ষে বেশ কার্যকরী হবেন মার্ক উড। কোহলিকে কাবু করতে সবচেয়ে ভালো অস্ত্র হতে পারে এই পেসারের গতি আর বাউন্সার। তাছাড়া অ্যাডিলেডের উইকেট থেকেও সুবিধা পাবেন উড।

হগ বলেন, 'তার (উড) বাড়তি গতির কারণে অন্য যেকোনো উইকেটের তুলনায় অ্যাডিলেডে একটু বেশিই সুবিধা পাবে। সে কোহলিকে বোল্ড বা লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করতে পারে। যখন সে স্কোয়ারে খেলবে।'

এবারের বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন সূর্যকুমার যাদবও। ভারতের ব্যাটিং লাইন আপকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন এই দুই ইনফর্ম ব্যাটার।

শুরুতে লোকেশ রাহুল-রোহিত শর্মারা খুব বেশি সুবিধা করতে পারছেন না। তবে সেটা দলকে টেরই পেতে দিচ্ছেন না কোহলি। বেশিরভাগ ম্যাচেই পরিস্থিতি বুঝে লম্বা সময় ব্যাটিং করেছেন তিনি। আর সূর্যকুমার রান তুলেছেন প্রায় ২০০ এর কাছাকাছি স্ট্রাইকরেটে।

এই দুই ইনফর্ম ভারতীয়কে সাজঘরে ফেরাতে জস বাটলারের বড় অস্ত্র হতে পারেন উড। হগ বলেন, 'কোহলি এবং সূর্যকুমারের বিপক্ষে উডকে তার স্পেলের পুরো চার ওভার বোলিং করানো উচিত ইংল্যান্ডের।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ