ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মুস্তাফিজুরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলো দিল্লি ক্যাপিটালস
তবে সেই আসরে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি এই এক সময়কার সেরা পেসার। তবে মুস্তাফিজুর রহমানকে ছাড়ছে না দিল্লী। জানা গেছে নিলাম এর আগে পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে দিল্লি। পাঁচ ক্রিকেটারের মধ্যে চারজনই ভারতীয়। যেখানে নেই মুস্তাফিজুর রহমানের নাম।
পারফরম্যান্স বিচার করেই তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে ভারতের প্রথম সারির অলরাউন্ডার শার্দুল ঠাকুর। গত বছর আইপিএলের নিলামে ১০.৭৫ কোটি টাকা দিয়ে শার্দুলকে কিনেছিল দিল্লি।
সবশেষ আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছিলেন শার্দুল। ওভার প্রতি দিয়েছিলেন ১০ রান। ব্যাট হাতেও সাফল্য পাননি এই অলরাউন্ডার। ১০.৮১ গড়ে করেছিলেন ১২০ রান। তার স্ট্রাইকরেট ছিল ১৩৭.৯৩।
এমনকি টুর্নামেন্ট চলাকালীন সময় তাকে বিক্রি করতে চেয়েছিল দিল্লি। কিন্তু বিপুল দামের জন্য আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে নিতে আগ্রহ দেখায়নি। তাই শার্দুলকে ছেড়ে দেয়ার সিদ্ধান্তই নিয়েছে তারা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী আইপিএল কর্তৃপক্ষ বলেছে, শার্দুল প্রথম সারির অলরাউন্ডার হলেও তার বিপুল দামের জন্য সমস্যা হচ্ছে।
শার্দুল ছাড়াও দিল্লি ছেড়ে দিচ্ছে ভারতীয় টেস্ট দলের দ্বিতীয় উইকেটরক্ষক শ্রীকর ভরত, মনদীপ সিংহ, অশ্বিন হেব্বার এবং নিউজিল্যান্ডের টিম সেইফার্টকে। কিউই ব্যাটার সেইফার্ট গত আইপিএলে দিল্লির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলে ২৪ রান করেছেন। ডিসেম্বরের নিলামের তালিকায় তার নাম থাকার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ