ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ইমরুলকে ফিরিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
দেশে ফিরে বর্তমানে ছুটিতে থাকলেও টি-২০ ক্রিকেট থেকে বাইরে থাকা ক্রিকেটাররা ইতি মধ্যেই ভারত সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবালরা।
ওপেনিংয়ের ব্যর্থতা নয় টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ ভুগেছে মিডল অর্ডারের খেই হারানো ব্যাটিংয়ে। আর সেখানেই মাহমুদুল্লাহকে মিস করেছে সাধারণ ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরাও। শুধু কি ভক্ত সমর্থক? নাকি রিয়াদকে মিস করেছেন তাসকিনরাও?
ফিজ-রিয়াদের উষ্ণ আলিঙ্গন দিয়ে শেষ হয়েছে এ বছরের টি-টোয়েন্টি ফরম্যাটের হিসাব-নিকাশ। এখন শুধু চোখ অতি গুরুত্বপূর্ণ ভারত সিরিজে। মাঠে নামার পালা তামিম-রিয়াদদের। ভারত-বাংলাদেশ খেলা মানেই তো আকাশ ছোঁয়া উত্তেজনা।
বোর্ড-ম্যানেজমেন্টও কি একই রকম গুরুত্বের সাথে দেখছেন আসন্ন ভারত সিরিজকে? সে ব্যাপারে কথা বললেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, “ইন্ডিয়া সিরিজ অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আজকে মিটিং হয়েছে, আমরা ফ্যাসিলিটিজগুলো সরেজমিনে দেখছি। আপনারা অলরেডিই জানেন যে ঢাকা এবং চট্টগ্রামে ভেন্যু ঠিক করা হয়েছে”।
ঢাকা এবং চট্টগ্রামে ভেন্যুর দিকে নজর দিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হতে পারে। ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে ফিরবেন টি-২০ বিশ্বকাপ না খেলা অনেক ক্রিকেটার।
অনেক দিন থেকে ইমরুলকে ওয়ানডে দলে চাচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২০২৩ বিশ্বকাপ মাথায় রেখে ইমরুলকে দলে রাখার প্রবল সম্ভাবনা আছে ভারতের বিপক্ষে। স্কোয়াডে স্থান পাবে এনামুল হক বিজয়ও। টি-২০ বিশ্বকাপের পর ২০২৩ ওয়ান্ডে বিশ্বকাপের জন্য আবারও এক্সপেরিমেন্ট চালাতে পারে বিসিবি।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা
তামিম ইকবাল (c) , লিটন দাশ ,এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(Wk),আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন , তাসকিন আহমেদ ,মুস্তাফিজুর রহমান,শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ