ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপঃ ফাইনালে কারা, আনপ্রেডিক্টেবল পাকিস্তান নাকি উড়ন্ত নিউজিল্যান্ড
সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। আগামীকাল অ্যাডিলেডে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।
এই শক্তিশালী চার দল থেকে ফাইনালে কে কার মুখোমুখি হবে তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকঘণ্টা। তবে ক্রিকেটপ্রেমিরা বলছেন, অসাধারণ পাকিস্তান দলের পেস আক্রমণ। অভিজ্ঞ ও ম্যাচ জেতানো ব্যাটসম্যান ও বোলার আছে তাদের হাতে। ফাইনালে নিখুঁত একটি ম্যাচ উপহার দিতে চান তারা। তাই আজকের ম্যাচটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন পাকিস্তান দল।
এদিকে নিউজিল্যান্ডও ফাইনালের আশায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে।খেলায় বিন্দুপরিমাণ ছাড় না দিতে সকল প্রস্তুতিও নিয়েছেন কিউইরা।খেলার ফলাফল যে কোনো দিকে যেতে পারে।
তবে আসরের শুরুটা মোটেও ভাল হয়নি বাবর আজমদের। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বলে হেরে আসর থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে থাকা দলটি ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও বাংলাদেশকে হারিয়ে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে সেমিফাইনালে ওঠার ভাগ্য খুলে যায় পাকিস্তানের।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তিতে নেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। দলের সবচেয়ে বড় দুই ভরসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ফর্মে নেই। চোট থেকে ফেরা শাহিন আফ্রিদি নিজেকে শতভাগ ফিরে পাননি। তবে সেমিফাইনালেই দলের সেরা তারকারা জ্বলে উঠবেন বলে মনে করে পাকিস্তান ।
পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আইসিসি টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক সফলতার মুখ দেখেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে শেষ ৪টি বিশ্বকাপের সবগুলোতে সেমিফাইনাল খেলেছে তারা। চলতি বিশ্বকাপে দলটি দাপটের সাথে ক্রিকেট খেলেছে ব্যাটে-বলে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু করে পাঁচ ম্যাচের তিনটিতেই জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় কিউইরা।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পর ২০২১ সালের টুর্নামেন্টের ফাইনালে ওঠে তারা। এবার আরেক ধাপ এগিয়ে শিরোপা জয় করতে মুখিয়ে কেইন উইলিয়ামসনের দল।
তাই প্রশ্ন থেকেই যায় কে যাচ্ছে ফাইনালের মাঠে পাকিস্তান নাকি নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ