ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপঃ সেমিতে মাঠে নামার আগে বাবরকে যে পরামর্শ দিলেন আফ্রিদি
শেষ চারে জায়গা করে নিলেও চলতি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে পরাজিত হয় পাকিস্তান। তবে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ মুহূর্তে সেমিফাইনালে পা রেখেছে দলটি। তবুও পাকিস্তান দলের পারফরম্যান্সে খুশি নন দেশটির সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা। সেই দলে এবার নাম লেখালেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সাবেক পাক অধিনায়ক আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের একাদশে পরিবর্তন আনতে হবে। ওপেনিংয়ে পরিবর্তন আনতে হবে। তাই বাবর আজমকে ওপেনিং থেকে সরে নিচে নেমে আসতে হবে।’
পাকিস্তান দলের সেরা জুটি বলা হয় বাবর-রিজওয়ান জুটিকে। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে সুপার ফ্লপ উদ্বোধনী জুটি। রিজওয়ান খানিকটা পারলেও পরিপূর্ণ ব্যর্থ হচ্ছেন বাবর।
বাবরকে পরামর্শ দিয়ে আফ্রিদি টুইটে লেখেন, ‘বাবর আজম, আমাদের শুরুতে ফায়ার পাওয়ার দরকার। হারিস ও শাদাবের মতো যারা পরিষ্কার ইনটেন্ট দেখাচ্ছে তাদের মতো। দয়া করে হারিসকে রিজওয়ানের সাথে ওপেন করতে দাও। নিজে ওয়ান ডাউনে নামো, এরপর সেরা হিটারদের নামাও। ম্যাচ জিততে তোমার অনমনীয় হতে হবে এবং ব্যাটিং লাইন ব্যালেন্স করতে ফ্লেক্সিবল হতে হবে।’
উল্লেখ্য, চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (৯ নভেম্বর) গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ