ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
"আইপিএলে এবার যদি সে ছাড়পত্র পায়, তাহলে সে ভয়ংকর বোলার হতে পারে"
ক্যারিয়ারের শুরুর দিকে দুর্দান্ত সব বাউন্স আর ইয়র্কারে সঙ্গে গতির ঝড় তোলে সবার মন জয় করেছিলেন তাসকিন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের ধার হারাতে থাকেন তিনি। একটা সময় দল থেকেই ছিটকে যান এই পেসার। তবে থেমে থাকেননি। নিজেকে ভেঙ্গে আবার গড়েছেন। ফিরে এসেছেন আরও ভয়ংকর রূপে।
দেশের মাঠ তো বটেই বিদেশের মাটিতেও এখনা ধারবাহিক তাসকিন। আর সেটা তিন ফরম্যাটের ক্রিকেটেই। যার সর্বশেষ উদাহরণ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশের যাত্রার ইতোমধ্যেই সমাপ্তি ঘটেছে। যেখানে দল হিসেবে খুব বেশি প্রাপ্তি না থাকলেও পেসার তাসকিন ছিলেন আসরের অন্যতম সেরা। বিশেষ করে নতুন বলে প্রতিপক্ষ ব্যাটারদে রীতিমতো কাঁপন ধরিয়েছেন এই পেসার।
আকাশ বলেন, 'ডেথ ওভারে তাসকিন খরুচে। তবে তাকে যদি পাওয়ারপ্লেতে ২–৩ ওভার ও ১২-১৩ ওভারের দিকে বাকি ওভার করানো হয় তাহলে প্রতি ম্যাচে সে ৩ উইকেট পেতে পারে।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন তাসকিন। যেখানে তিনি ৭.২৭ ইকোনমিতে বোলিং করেছেন। আসরে বাংলাদেশ যে দুটি ম্যাচে জয় পেয়েছে, সেই দুটি ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে এই পেসারের হাতে।
আকাশ বলেন, 'তাসকিন দুর্দান্ত বোলার, বলে পেস আছে। সর্বশেষ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে চেয়েছিল, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়পত্র দেয়নি। এবার যদি সে ছাড়পত্র পায়, তাহলে সে ভয়ংকর বোলার হতে পারে। কারণ, নতুন বলে উইকেটকিপার ও তাসকিনের মধ্যেই শুধু খেলা হয়! ব্যাপারটা এমন নয়, সে শুধু অস্ট্রেলিয়ার মাঠেই ভালো করেছে। সব মাঠেই তাকে সম্মান দিতে হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ