ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিসিবি নির্বাচক ছড়াই নিজের পছন্দের সেরা দল গড়তে চান সাকিব
সব ধরনের বিতর্ক থেকে ক্রিকেটারদের দূরে রাখার চেষ্টা করেছেন তিনি। বাংলাদেশ টি-২০ ও টেস্ট অধিনায়ক এ নিয়মটা বহাল রাখতে চান দ্বিপক্ষীয় সিরিজেও। দল গঠন থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রেও বিসিবি কর্তাদের প্রভাবমুক্ত থেকে পূর্ণ স্বাধীনতা চান তিনি।
জাতীয় দল নির্বাচনে কোচ এবং অধিনায়কের মতামত নেওয়া হয়। নির্বাচক কমিটির সদস্যও তাঁরা। সেদিক থেকে অধিনায়কের হাতে সেরা দলটাই তুলে দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন। বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দ-অপছন্দের বিষয়টিও পরোক্ষে দল নির্বাচনে ঢুকে পড়ে। টি২০ বিশ্বকাপের দল নিয়েও তেমন কিছু ওজর-আপত্তি ছিল। যদিও প্রস্তুতি টুর্নামেন্ট শেষে বিশ্বকাপে সেরা দলটাই বেছে নেওয়া হয়েছে।
বিশ্বকাপে প্রবেশের পর থেকে সাকিব হয়ে গিয়েছিলেন অন্য মানুষ। তিনি নিয়ম করে দিয়েছিলেন, দলের ভেতরের কথা কোনোভাবেই বাইরে যাওয়া চলবে না। এর পরও ফাঁক গলে কিছু তথ্য বেরিয়ে পড়ে। সেটা নিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে ব্যাখ্যা দাবি করে বসেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। বিষয়টি বেশি দূর বাড়তে পারেনি সাকিবের কারণে। সাকিব টিম রুলস জারি করায় পরিচালকরা অস্ট্রেলিয়ায় এলেও দলের খুব কাছে যেতে পারেননি। যে কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দেখে দেশে ফিরে গেছেন।
বাংলাদেশ দলের একাধিক সূত্র থেকে জানা গেছে, ভবিষ্যতেও জাতীয় দলের খেলা চলাকালে কর্মকর্তাদের দূরে রাখতে চান সাকিব। সাকিব এবং কোচ শ্রীরামের দৃষ্টিতে বাংলাদেশ দল সেরা টি২০ বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়ায়। বাইরের কোনো বিতর্ক স্পর্শ করতে পারেনি দলকে। কিন্তু একটু খতিয়ে দেখলে বিষয়টি অন্যভাবে দেখা যেতে পারে। এই বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে কোয়ালিফাইং খেলা নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে। ভারত-পাকিস্তানের মতো বড় কোনো দলকে হারাতে পারেনি তারা। জিম্বাবুয়ে হারিয়েছে সেমিফাইনালে উন্নীত হওয়া পাকিস্তানকে আর নেদারল্যান্ডসের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছে গ্রুপের পঞ্চম দল হিসেবে। সেরা বিশ্বকাপেও বাংলাদেশের অবস্থান ছয় দলের মধ্যে পঞ্চম।
ফলাফলের দিক থেকে যেমনই হোক শৃঙ্খলা ধরে রাখার ক্ষেত্রে সাকিবের দল সফল। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে সমালোচিত হয়েছেন ব্রিসবেনে প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় বিতর্কিত মন্তব্য এবং ছবি না তুলে। সিডনিতে বাণিজ্যিক সংবর্ধনায় যোগ দিয়ে হয়েছেন সমালোচিত। যেখানে অধিনায়ক নিজেই টিম রুলস ভাঙেন, সেখানে স্বাধীনতা চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা দূরত্ব থাকবেই।
সাকিবের ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতা দেওয়া হলে টেস্ট এবং টি২০ দলকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে চান তিনি। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলে নেতৃত্ব ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। দল নির্বাচন আর পরিচালনায় বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেবেন না সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ