ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অবিশাস্য এক তথ্য জানালেন শান্ত

২০২২ নভেম্বর ০৮ ১২:২৭:১০

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অবিশাস্য এক তথ্য জানালেন শান্ত

অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে ট্রানজিট হয়ে তারা ঢাকা এসে পৌঁছায়। তবে দলের সঙ্গে ফেরেননি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন। এ ছাড়া আরও দুজন মিরাজ ও সোহানও ফেরেননি। তারা আরও কয়েক দিন অস্ট্রেলিয়ায় থাকবেন।

দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ হোক নাজমুল হোসেন শান্ত বলেন, “বিশ্বকাপের আগে কেউ কখনো এভাবে নেই আমাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হবে। সুযোগটা আমরা নিতে পারিনি তবে এটা সামনে আমাদের অনেক কাজে দিবে”।

বিশ্বকাপের আগে বেশ নাজুক অবস্থায় ছিল বাংলাদেশ দল। কিন্তু অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপে ১৫ বছর অপেক্ষার অবসান হয়েছে বাংলাদেশের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ।

এরপর গত ছয় আসরে খেললেও জয় অধরাই ছিল টাইগারদের। তবে এবার বিশ্বকাপে খেলতে নেমে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুই জয় পেয়েছে টাইগাররা।

সুপার টুয়েলভের গ্রুপ ২ থেকে প্রথম ম্যাচেই ডাচদের বিপক্ষে জয় পায় সাকিবরা। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলেও ভারত-পাকিস্তানের কাছে লড়াই করে হেরেছে সাকিবের দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ