ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

টি-২০ বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে যা বললেন লিটন দাস

২০২২ নভেম্বর ০৭ ২০:৫৩:০৫

টি-২০ বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে যা বললেন লিটন দাস

আর তাই শেষ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই কার্যত রূপ নেয় নকআউট ম্যাচে। জিতলেই সেমিফাইনাল-এমন সমীকরণে খেলতে নেমে পাকিস্তানের কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ।

গ্রুপপর্বে বাজে খেলা পাকিস্তান অবিশ্বাস্যভাবে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারানোর পর ভারতের বিপক্ষে জয়টা পেলে হয়তো চিত্রটাও বদলে যেতো।

ভারতের বিপক্ষে লিটন দাসের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তেই ছিল বাংলাদেশ। দুর্ভাগ্যজনক রানআউটের আগে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন লিটন। জয়ের কাছাকাছি গিয়েও হারের পর পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশাপ্রকাশ করেছিলেন লিটন।

তবে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নিজে, দলও ডুবেছে। এবার ফেসবুকে লিটন দাস বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আগামীতে আরও ভালো কিছুর করার আশা করছি”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ