ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সেমিতে মাথে নামার আগেই সুসংবাদ পেলেন কোহলি
সোমবার (৭ নভেম্বর) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অক্টোবর মাসের সেরা পারফর্মারদের তালিকা প্রকাশ করেছে। যেখানে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কিং কোহলি। সংস্থাটির হল অফ ফেমের অন্তর্গত ক্রিকেটার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার, সাংবাদিক ও সমর্থকদের ভোটে এই পুরস্কার পেয়েছেন সদ্য ৩৫ বছরে পা দেওয়া কোহলি।
গত মাসে বিশ্বকাপের চারটি ম্যাচে মাঠে নেমেছিলেন কোহলি। এসময় তিনি চার ইনিংসে ১১০ গড়ে ২২০ রান করেছেন। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে নাস্তানুবাদ করে ৫৩ বলে ৮২ রান করেছিলেন। পরের ম্যাচেও ফিফটি তুলে নেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দু’টি ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাথে মাত্র ১২ রান করে সাজঘরে ফিরে যান কোহলি। তবে বাংলাদেশের বিপক্ষে আবারও তার ব্যাটিং তাণ্ডব চলে। ৪৪ বলে অপরাজিত ৬৪ রান আসে তার ব্যাট থেকে।
অক্টোবর মাসের সেরার দৌড়ে কোহলির সঙ্গে মনোনীত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ডেভিড মিলার ও জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। কিন্তু তাদেরকে টপকে সেরার মুকুট জিতে নিয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।
মাসসেরা হয়ে কোহলি বলেছেন, ‘অক্টোবর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে গর্বিত। গোটা বিশ্ব জুড়ে সমর্থকরা যে ভালবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমার পুরস্কার দলের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার ভাল খেলার পিছনে ওদের অনেক অবদান রয়েছে।’
এদিকে অক্টোবর মাসে সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক নিদা দার। নারীদের এশিয়া কাপে ব্যাটে-বলে নজর কেড়েছেন তিনি। এক মাসে ১৪৫ রান করার পাশাপাশি ৮ উইকেটও নিয়েছেন তিনি। দল সেমিফাইনাল থেকেই বিদায় নিলেও ভাল খেলার পুরস্কার পেলেন নিদা।
উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ ১এর রানার্স-আপ জস বাটলারের দল ইংল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ